Monday, June 8, 2026

যোগ্যতা পরীক্ষায় ফুলমার্কস গগনযানের ইঞ্জিনের, খুশি ISRO 

Date:

Share post:

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার গগনযান মিশনের (Gaganyaan Mission) প্রস্তুতি আরও এক ধাপ এগোল। শনিবার ISRO-র তরফে জানানো হয়েছে ‘ফ্লাইট অফ নমিনাল মিশন প্রোফাইলের’ (Flight of nominal mission profile) উদ্দেশ্যে গগনযানের ইঞ্জিনের পরীক্ষা করা হয়। সেখানেই মিশনের জন্য তৈরি সার্ভিস মডিউল প্রপালশন সিস্টেম (Service Module Propulsion System) ফুল মার্কস পেয়ে পাশ করেছে। শুক্রবারের এই পরীক্ষায় SMPS-এর সাফল্য অনেকটাই নিশ্চিন্ত করেছে বিজ্ঞানীদের।

ISRO সূত্রে জানা গেছে গগনযানের ইঞ্জিনের মতোই এই প্রপালশন সিস্টেম কাজ করবে। মহাকাশে যাওয়ার পর এটি যানকে নিয়ন্ত্রণ এবং এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই যোগ্যতা পরীক্ষায় এর সঠিকভাবে উত্তীর্ণ হওয়ার গুরুত্ব অনেক।প্রপালশন সিস্টেম মহাকাশে গগনযানের কক্ষপথ ও গতি পরিবর্তন করতে সাহায্য করবে। মহাকাশ গবেষণায় ভারতের সাফল্যকে ত্রুটিমুক্ত করতে এই মিশনের ক্ষেত্রে ইঞ্জিনে দুই ধরণের জ্বালানি ব্যবহার করা হবে। বৃহৎ অপারেশনের জন্য তরল অ্যাপোজি মোটর থাকবে। ভারতের প্রথম মানব মহাকাশযান মিশনে যাতে কোনও ভুল ভ্রান্তি না হয় সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইসরোর তরফে এই মডেল বিভিন্ন পরিবেশে অন্তত ২৪ বার পরীক্ষা করা হয়েছে। আমেরিকা, রাশিয়া ও চিনের পর মহাকাশে মানব মিশন সফলভাবে সম্পূর্ণ করে ইতিহাসের পাতায় নাম তোলার চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ইসরো।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...