Tuesday, June 9, 2026

তামিলনাড়ুর তিরুভাল্লুর স্টেশনের কাছে ট্রেনে ভয়াবহ আগুন, লাইনচ্যুত তিনটি বগি!

Date:

Share post:

শনিবার সাতসকালে পণ্যবাহী ট্রেনে করে অপরিশোধিত তেল নিয়ে যাওয়ার সময় তামিলনাড়ুর তিরুভাল্লুর (Thiruvallur) স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনা (Massive Fire Broke out in Goods Train)। দাহ্য পদার্থ বোঝাই ট্রেনে আচমকা বিস্ফোরণ! লাইনচ্যুত ট্রেনের তিনটি কামরা। আগুনের লেলিহান শিখা আকাশের কয়েকফুট উপর পর্যন্ত উঠেছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়ার, আরপিএফ (RPF), দমকল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যে বগি গুলিতে আগুন লেগেছে সেগুলো আলাদা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ফলে ওভারহেড বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে রেলের তরফে। দুর্ঘটনার ফলে দক্ষিণ ভারতের রেল পরিষেবা বিপর্যস্ত। চেন্নাই থেকে মাইসোর, বেঙ্গালুরু, কোয়েম্বাটোরগামী বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

ডিপো থেকে তেল নিয়ে যাওয়ার সময় তিরুভাল্লুরের কাছে দুর্ঘটনা ঘটে।সাউথার্ন রেলওয়ে (Southern Railway) আধিকারিকরা মনে করছেন ট্রেনের ৩টি কামরা লাইনচ্যুত হয়ে সম্পূর্ণ উল্টে যায়। এরপরই আগুন লাগে। সেই আগুনের ফুলকি তেলের ট্যাঙ্কারে গিয়ে পড়তেই বিস্ফোরণ। হতাহতের কোনও খবর নেই। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...