Sunday, June 14, 2026

ব্রডব্যান্ড পরিষেবায় ফের চমক রিলায়েন্স গোষ্ঠীর, বাজারে এল গিগা ফাইবার

Date:

Share post:

বড় চমক ব্রডব্যান্ড পরিষেবায়। আর সেই চমক দিল রিলায়েন্স গোষ্ঠী। বৃহস্পতিবারই জিও গিগা ফাইবার পরিষেবা বাণিজ্যিকভাবে বাজারে এলো ।এই হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য গত বছরের 15 ই অগাস্ট থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। যারা সেই সময় রেজিস্ট্রেশন করেছেন তারাই প্রথম এই পরিষেবার সুযোগ পাবেন বলে জানিয়েছে সংস্থা। জিও ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিড 1gbps যা এখন বিশ্বের সব থেকে বেশি প্রচলিত। এই প্ল্যান শুরু হচ্ছে 700 টাকা থেকে পাওয়া যাবে 1000 টাকা পর্যন্ত । নিশ্চয়ই ভাবছেন কি কি মিলবে 700 টাকার প্ল্যান? প্রতিদিন 40 জিবি করে ইন্টারনেট পরিষেবা পাবেন গ্রাহকরা । যারা এই প্ল্যান নেবেন তারা যে কোনও সিনেমা রিলিজ হওয়কর দিনই দেখার সুযোগ পাবেন। আছে আরও চমক এক বছরের জন্য যারা এই পরিষেবা নেবেন তাদের একটি সেট টপ বক্স দেওয়া হবে , যার মাধ্যমে তারা টিভিতে সব চ্যানেল দেখতে পাবেন। এরই পাশাপাশি থাকছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা ।

রিলায়েন্স গোষ্ঠী জানিয়েছে প্রথম পর্যায়ে গুজরাত দিল্লি রাজস্থান পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্রে এই সুযোগ মিলবে ।এরপর ধীরে ধীরে ধাপে ধাপে দেশের সমস্ত রাজ্যে জিও ব্রডব্যান্ড সার্ভিস পৌঁছে দেবে রিলায়েন্স ।
মোট 6টি প্ল্যান আছে এবং সেই প্ল্যানে দামি স্পিকার থেকে শুরু করে বাড়তি পাওনা হিসেবে থাকছে একটি এলইডি টিভি। রিলায়েন্স গোষ্ঠীর ধামাকা অফার অনেক কম খরচে দেশের মানুষকে একই সঙ্গে ভয়েস কল ,টিভি দেখা, ভিডিও কলিং, কনফারেন্স কল-এর মতো বিভিন্ন পরিষেবা একই খরচে দেবে ।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...