Tuesday, April 7, 2026

সোনাগাছির থিমের পুজোয় অসুর এবার ‘উষ্ণায়ন’

Date:

Share post:

‘বিশ্ব উষ্ণায়ন কমাও, পৃথিবী বাঁচাও’। এই ভাবনাতেই এ বছর সেজে উঠবে উত্তর কলকাতার মসজিদ বাড়ি স্ট্রিটের ছোট এক দুর্গাপুজো মণ্ডপ। এখান থেকেই পরিবেশ বাঁচানোর বার্তা দেবেন সোনাগাছির যৌনকর্মীরা। যৌনকর্মীদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা ‘দুর্বার মহিলা সমন্বয় সমিতি’র সচিব কাজল বসু তাঁদের দুর্গাপুজোর এই থিমের ব্যাখ্যায় বলেছেন, “যত দিন যাচ্ছে, ততই পরিবেশ বদলাচ্ছে। গাছ কাটা, জল অপচয়ের পরিমাণ বাড়ছে। উষ্ণায়নের ফলে আবহাওয়ার বদল ঘটছে, ঘনঘন বজ্রপাতে লোক মরছে। তাই পরিবেশ নিয়ে শুধু যৌনকর্মীদেরই নয়, সমাজের সকলকেই সচেতন করতে চাইছি। সেকারনেই এ বছর উষ্ণায়নই আমাদের অসুর।”

আরও পড়ুন-বঙ্গ-তনয়া ঐশী’র নেতৃত্বেই JNU-তে গেরুয়া-ঢেউ থামাতে চায় বামেরা 

2013 সালে সোনাগাছির এক চিলতে ঘরে এই পুজো শুরু হয়েছিলো। 2015-তে পুজো সরে আসে এলাকার একটি মন্দির চত্বরে। কিন্তু প্রথম থেকেই যৌনকর্মীদের ইচ্ছে ছিলো, আর পাঁচটা পুজোর মতো তাঁরাও প্রকাশ্যে, রাস্তার ওপরেই পুজো করবে। 2017 সালে কলকাতা হাইকোর্ট ওদের সেই ইচ্ছাকে মান্যতা দেয়। আদালতের নির্দেশ অনুসারে গত 2 বছর ধরে মসজিদবাড়ি স্ট্রিটের 8 বাই 20 ফুটের মণ্ডপেই মাতৃ- আরাধনা করেন সোনাগাছিরযৌনকর্মীরা। এ বছর কুমোরটুলির শিল্পী প্রশান্ত পাল প্রতিমা গড়ছেন। বাকি প্রস্তুতিও চলছে পুরোদমে। এ বছর আবার সোনাগাছি ছাড়াও দুর্গাপুজো শুরু করছেন দুর্গাপুর, আসানসোল, বসিরহাট ও বিষ্ণুপুরের যৌনকর্মীরাও।

আরও পড়ুন- দুই দলবদলুর ঝগড়া! শোভন আইডেনটিটি ক্রাইসিসে ভুগছেন, খোঁচা জয়প্রকাশের

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...