Saturday, June 27, 2026

বঙ্গ-তনয়া ঐশী’র নেতৃত্বেই JNU-তে গেরুয়া-ঢেউ থামাতে চায় বামেরা

Date:

Share post:

দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আজ।
দিল্লির তখতে থাকা বিজেপি’র ছাত্র সংগঠন ABVP এই বিশ্ববিদ্যালয়ের
ছাত্র সংসদ দখল করতে কয়েক বছর ধরেই মরিয়া। এবারও ঝাঁপিয়েছে ইউনিয়নের রাশ নিজেদের হাতে নিতে।

ওদিকে ABVP-র চ্যালেঞ্জ মোকাবিলায় এবার আসরে এক বঙ্গ-তনয়া’র নেতৃত্বে বাম-ছাত্র সংগঠন। বামদের ধাত্রীভূমি JNU-র ক্ষমতা ধরে লড়াইয়ে এবার প্রধান মুখ দুর্গাপুরের
বাঙালি মেয়ে ঐশী ঘোষ। ছাত্র সংসদের সভাপতি পদে সম্মিলিত বাম জোটের প্রার্থী আন্তর্জাতিক সম্পর্কের এম ফিলের ছাত্রী এই ঐশী। লড়াইটা যে এবার অসম তা মানছেন ঐশী। তবুও তাঁর প্রত্যয়ী কথা, “জেতার আশা অবশ্যই করছি। অন্ধকারেই তো মশাল জ্বলে।”
সভাপতি পদে এ বারের লড়াই ত্রিমুখী। বাম জোটের প্রার্থী ঐশীর বিরুদ্ধে ABVP-র মণীশ জানগির এবং দলিত সংগঠন বিরসা অম্বেডকর ফুলে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা BAPSA-র জিতেন্দ্র সুনা। বামেদের দুশ্চিন্তা এই BAPSA সংগঠন। তাদের প্রার্থী আদিবাসী ছাত্র জিতেন্দ্র বাম ভোটে ভাগ বসালে ভোট ভাগাভাগিতে ABVP-র প্রার্থী সুবিধে পেতে পারেন, এই আশঙ্কায় আছে বাম জোট। মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই JNU-র ছাত্র সংসদ দখল করতে ABVP মরিয়া। কিন্তু প্রতিবারই গেরুয়া ছাত্ররা হেরেছে। এবার বাঙালি ঐশী সেই ধারা অক্ষুন্ন রাখতে পারেন কি’না, সেদিকেই তাকিয়ে দেশের রাজনৈতিক মহল। ছাত্র সংসদের এই হাই-ভোল্টেজ ভোটে উত্তাপ-উত্তেজনা প্রবল থাকবে বলেই আশঙ্কা সর্বস্তরে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...