Wednesday, June 24, 2026

৩১ ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা দিন, রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে কেন্দ্রকে তোপ মানসের

Date:

Share post:

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এবার কড়া হুঁশিয়ারি দিলেন জল সম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া। শুক্রবার কলকাতায় নিজের দফতরে সাংবাদিক বৈঠকে কেন্দ্রকে একহাত নিয়ে তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ না করলে, রাজ্যে সরকার নিজেরাই প্রকল্প রূপায়ণে অগ্রসর হবে। এ জন্য প্রয়োজনীয় অর্থ রাজ্য সরকারই দেবে বলে জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন।

মন্ত্রী এদিন জানান, ঘাটাল মাস্টার প্ল্যান-সহ রাজ্যের বেশকিছু গুরুত্বপূর্ণ প্রকল্প কেন্দ্রীয় বরাদ্দের অভাবে শুরু হতে পারছে না। তাই আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার থেকেই এইসব প্রকল্পে রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই ঘাটাল মাস্টারপ্ল্যান, মুড়িগঙ্গার উপর সেতু-সহ একাধিক প্রকল্পে টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন। এই মর্মেই তিনি কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছেন। ডেডলাইন দিয়ে জানিয়ে দিয়েছেন, কেন্দ্র যা সিদ্ধান্ত নেওয়ার ৩১ ডিসেম্বরের মধ্যে নিক। তারপর রাজ্য নিজের সিদ্ধান্তেই চলবে। মন্ত্রী জানান, ক্ষুদ্র সেচের প্রসারে তার দফতর ২ হাজার ২৮৮টি সেচ-প্রকল্প বসিয়েছে। এতে ৫৫ হাজার ৮৫৬ হেক্টর জমি সেচসেবিত হয়েছে। এ জন্য ব্যয় হয়েছে প্রায় ৫১২ কোটি টাকা।

তিনি জানান, সুন্দরবন এলাকায় ৬০০ কিলোমিটার লবণাক্ত জমিতে সংরক্ষিত বৃষ্টির জল থেকে কৃষিকাজ করা হয়েছে। ৩ লক্ষ ৯৬ হাজার পুকুর খনন হয়েছে জল ধরো জল ভরো প্রকল্পে। এক বছরে ৯১৭৯টি জল ধরো জলভরা প্রকল্প করতে সক্ষম হয়েছি আমরা। ২২ হাজার ৫২৫টি পরিবার তারপরে উপকৃত হয়েছে। এছাড়া আরও নানা জনমুখী প্রকল্প নেওয়া হয়েছে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনে মমতা, পাশে থাকার বার্তা

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...