Wednesday, June 24, 2026

৭৯ বছরে প্রয়াত ফারহা খানের মা, শোকপ্রকাশ বলিউডের

Date:

Share post:

দীর্ঘদিনের অসুস্থতার লড়াই শেষে থামল জীবন যুদ্ধ। ৭৯ বছরে প্রয়াত ফারহা খানের (Farah Khan) মা মেনকা ইরানি। শুক্রবার তাঁর জীবনাবসান হয়েছে। শোকপ্রকাশ বলিউডের। ইতিমধ্যেই সেলিম খান, রানি মুখোপাধ্যায়, ফরদিন খান-সহ বলিউড ইন্ডাস্ট্রির আরও অনেক শিল্পীই ফারহার বাড়িতে গেছেন বলে খবর। ইতিমধ্যেই সেলিম খান, রানি মুখোপাধ্যায়, ফরদিন খান-সহ বলিউড ইন্ডাস্ট্রির আরও অনেক শিল্পীই গিয়েছেন ফারহার বাড়িতে। খবরটি কমল আর খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন।

দিন কয়েক আগে ফারহা একটি ইনস্টাগ্রাম পোস্টে তাঁর মায়ের অস্ত্রোপচারের খবর জানিয়েছিলেন। মায়ের জন্মদিনে ফারহা লিখেছিলেন, ‘আমরা সবাই নিজেদের মা-কে টেকেন ফর গ্রান্টেড নিয়ে ফেলি… বিশেষ করে আমি। এই গত মাসে আমি বুঝতে পারলাম মা মেনকাকে আমি কতটা ভালোবাসি। আমার দেখা সবচেয়ে শক্তিশালী, সাহসী ব্যক্তি। এতগুলো অপারেশন করার পরেও সেন্স অফ হিউমার অব্যাহত।’ জন্মদিনের সপ্তাহ দুয়ের মধ্যেই মেনকা চলে গেলেন না ফেরার দেশে।


Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...