Wednesday, June 24, 2026

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

Date:

Share post:

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। আবহাওয়া দফতর (IMD) মুম্বই ও সংলগ্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ২৩ জুন সকাল ৮টা থেকে ২৪ জুন রাত ২টোর মধ্যে শহরে মোট বৃষ্টিপাত হয়েছিল ৭৮ মিমি, পূর্ব শহরতলিতে ৮৭ মিমি এবং পশ্চিম শহরতলিতে ১১৩ মিমি। এদিকে মঙ্গলবার গভীর রাত থেকে কল্যাণ, ডোম্বিভলি, কারজাত এবং নেরালে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছেই।

স্বাভাবিকভাবেই এক নাগাড়ে এই বৃষ্টি চলায় শহরের নীচু এলাকাগুলি মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। জল জমে যাওয়ায় আন্ধেরির গুরুত্বপূর্ণ আন্ডারপাস সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। বহু যানবাহনকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে। সবমিলিয়ে মুম্বইয়ের একাধিক এলাকায় মারাত্মক যানজটের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, রেল পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যা অনেকটাই বেড়েছে।

তুরভে এবং কোপার খায়রানে স্টেশনের মাঝের রেললাইনের তলার মাটি ক্ষয় হয়ে যাওয়ায় আপ এবং ডাউন দুটো লাইনই যান চলাচলের যোগ্য আর নেই। তাই, ট্রান্স-হারবার লাইনে লোকাল ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। এছাড়া, থানে জেলাতেও জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মুম্বই, রায়গড়, থানে,পালঘর এবং সিন্ধুদুর্গ জুড়ে তিন ঘণ্টার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে ভারী বৃষ্টির জেরে শহরের বিভিন্ন রাস্তায় জল জমার ফলে কর্মস্থলে পৌঁছতে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে রাজ্যবাসীকে। জল নিষ্কাশনের কাজ শুরু হলেও টানা বৃষ্টির ফলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আগামী কয়েক ঘণ্টা পরিস্থিতি ভয়ানক হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে জানানো হলেও প্রতি বছর একই চিত্র থাকায় রীতিমত বিরক্ত রাজ্যবাসী।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...