Friday, June 26, 2026

কেন্দ্রে নড়বড়ে সরকার, সাংসদদের এক ইঞ্চিও জমি না ছাড়ার নির্দেশ মমতার

Date:

Share post:

বাজেটে কেন্দ্রের বঞ্চনার পরে বাংলার জন্য সওয়াল করার জন্য নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা দিল্লি রওনা দেওয়ার আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি আদায়ে আবেদন নয়, দিল্লির বুকে তৃণমূল সাংসদদের বাংলার মানুষের জন্য কেন্দ্রের সরকারের বিরুদ্ধে লড়াইয়ের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা। কেন্দ্রে জনসমর্থন হারিয়ে বিজেপি যে সরকার গঠন করেছে তা নড়বড়ে, তাদের এক ইঞ্চিও জমি না ছাড়ার পরামর্শ দেন তিনি।

লোকসভার বাজেট অধিবেশনের শুরু থেকেই বিজেপি সরকারের ত্রুটি নিয়ে এক ইঞ্চিও জমি ছাড়ছেন না তৃণমূল সাংসদরা। এবার তাঁদের লড়াইয়ে বাড়তি রসদ যোগাতে দিল্লি পৌঁছেছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লি পৌঁছেই বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন তিনি। আর সেই বৈঠকের মূল বার্তা ছিল এনডিএ সরকারের বিরুদ্ধে আরও জোরদার লড়াইতে নামা। নেত্রী নিজে সাতবারের সাংসদ। তিনি নিজের অভিজ্ঞতা সাংসদদের সঙ্গে ভাগ করে নেন।

সাংসদদের সঙ্গে কুশল বিনিময়ের পরে নতুন সাংসদদের জন্য বিশেষ বার্তা দেন দলনেত্রী। তাঁদের ভালো করে কাজ শেখার পরামর্শ দেন তিনি। কেন্দ্রের নড়বড়ে সরকারের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি সাংসদ হিসাবেও দায়িত্ব পালনের কথাও মনে করিয়ে দেন তিনি। তিনি সংসদীয় এলাকায় আরও বেশি করে যাওয়ার নির্দেশ দেন। জনসংযোগ বাড়ানোর পরামর্শের পাশাপাশি মানুষের পাশে থাকার বার্তা দেন তিনি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...