Thursday, June 25, 2026

আইআইটি ছাত্রাবাসে খাবারে মিলল টিকটিকি

Date:

Share post:

খড়্গপুর আইআইটির ছাত্রাবাসে রান্না করা খাবারে টিকটিকি!

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে খাওয়ার সময় একজন ছাত্রের তরকারির মধ্যে টিকটিকি নজরে পড়ে। কী ভাবে রান্না করা খাবারে টিকটিকি এল? কেন পরিবেশনের সময় মেস কর্মীদের নজরে পড়ল না? নানান প্রশ্ন ঘিরে দেখা দেয় চাঞ্চল্য ।
আইআইটি’র রেজিস্ট্রার বি এন সিং বলেন, ‘ছাত্রাবাসে তেমন কোনও বড় ঘটনা ঘটেনি। সমস্ত ছাত্রাবাস চালু আছে। আইআইটিতেও স্বাভাবিক অবস্থা বজায় আছে’।

ম্যানেজমেন্ট কমিটির এক কর্তার কথায়, ‘ছাত্রছাত্রীদের খাবারের ব্যাপারে সতর্ক থাকার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। মনে হচ্ছে, রান্নার পর খোলা অবস্থায় খাবার রাখার কারণে এই ঘটনা ঘটেছে।’

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...