Saturday, April 4, 2026

বিজেপিতে দলবদলুদের সম্মান দেওয়ার ডাক কৈলাসের, দলে বিভ্রান্তি

Date:

Share post:

অন্য দলের কোনও নেতা-কর্মী যে উদ্দেশ্য নিয়েই বিজেপিতে আসুন না কেন তাঁকে স্বাগত জানাতে হবে। শেষ পাতের চাটনি মনে করে দূরে ঠেলে দিলে হবে না। পশ্চিমবঙ্গের সংগঠন বাড়ানোর বৈঠকে দলীয় সতীর্থদের এই পরামর্শই দিলেন এরাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। দলের আদি নেতাদের যখন অন্য দল ছেড়ে আসা নেতাদের সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছিলেন কৈলাস, তখন তাঁর পাশে বসেছিলেন তৃণমূলত্যাগী মুকুল রায়ও। ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন, সুব্রত চট্টোপাধ্যায়। সংগঠন বাড়াতে তৃণমূল ও অন্য দল ভাঙাতে যে তাঁরা খুবই উৎসাহী এবং দল ভাঙিয়ে সংগঠন বাড়ানোর ফর্মূলায় তাঁরা যে তৃণমূলেরই পদাঙ্ক অনুসরণ করতে চান তা স্পষ্ট বুঝিয়ে দেন কৈলাস। এমনকী তৃণমূলে থাকাকালীন আদায়-কঁচকলায় সম্পর্ক থাকা মুকুল রায় ও অর্জুন সিং দুজনকে নিয়ে সাংগঠনিক লাভ হয়েছে বলে মনে করেন কৈলাস। তিনি বলেন, দল বড় করতে হলে মন বড় করতে হবে। অন্য দল থেকে যাঁরা এসেছেন তাঁদের আপন করে নিতে হবে। কিন্তু এ নিয়ে দল একমত নয় বলে একাধিক সূত্রে খবর। যারা এতদিন বিজেপিকে তুলোধোনা করে এসেছে অনেকে তাদের রাতারাতি নেতা মানতে নারাজ।

কৈলাস বিজয়বর্গীয়র কথা থেকে পরিষ্কার, তাঁরা তৃণমূলকে ভাঙানো অব্যাহত রাখবেন। একইসঙ্গে আদি নেতাদের সঙ্গে দলবদলুদের মানিয়ে নেওয়ার আবেদনে স্পষ্ট, অন্য দল থেকে লোকজন আসছে ঠিকই, কিন্তু বহুক্ষেত্রে তেলে-জলে মিশ খাচ্ছে না।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...