Sunday, June 28, 2026

প্রয়াত নৃত্যশিল্পী-অভিনেতা বিরু কৃষ্ণণ, বলিউডে শোকের ছায়া

Date:

Share post:

প্রয়াত বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী তথা অভিনেতা বিরু কৃষ্ণণ। শনিবার রাতে মুম্বইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি ‘রাজা হিন্দুস্তানি’ , ‘আকেলে হাম আকেলে তুম’-সহ অসংখ্য হিট ছবিতে তাঁর অভিনয় দর্শকদের হৃদয় জয় করে নেয়।

শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্যোশাল সাইটগুলিতে শোকবার্তার বন্যা বলিউডের বিশিষ্টজনদের। শোকবার্তায় প্রিয়াঙ্কা চোপড়া, তাঁকে ‘গুরুজি’ বলে সম্বোধন করেন। তিনি জানান, “আপনি অনেক ধৈর্য নিয়ে আমাকে নাচ শিখিয়েছেন। কেবলমাত্র কত্থক নয়, আরও অনেক ধরনের নাচ আমি আপনার থেকে শিখেছি।” বিরুর ছাত্রী তথা সুনীল শেট্টির মেয়ে আথিয়া জানান, “তাঁর আকস্মিক মৃত্যুর খবরে আমি ‘শকড’।” শোকবার্তায় শিল্পীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী লারা দত্ত। তিনি জানান, “উনি একজন সত্যিকারের শিক্ষক। নিজেই একটি কত্থকের ‘ইনস্টিটিউশন’।”

উল্লেখ্য, টিভি হোক বা ফিল্ম, বহু অভিনেত্রীই তাঁর কাছ থেকে নাচ শিখেছেন। উল্লেখ্য, সম্প্রতি ‘টিচারস ডে’ উপলক্ষে একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফকে তাঁর ফেবারিট টিচার বা গুরুর কথা জানতে চাইলে, ক্যাটরিনা বিরু কৃষ্ণণনের নামই বলেন।

আরও পড়ুন-নিখোঁজ ব্যাঙ্ক কর্তা! অপহরণ, নাকি অন্যকিছু ?

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...