Wednesday, June 10, 2026

প্রতিকূলতার সঙ্গে চূড়ান্ত লড়াই, জয়ী 3

Date:

Share post:

প্রতিকূলতার সঙ্গে চূড়ান্ত লড়াই করে জীবনযুদ্ধে জয়ী হলেন 3জন। তাঁরা মৎস্যজীবী। নৌকোডুবির পরে সমুদ্রে কয়েক ঘণ্টা রুদ্ধশ্বাস লড়াই করে অবশেষে বেঁচে ফিরলেন তাঁরা। সঙ্গে খোঁজ মিলেছে তাঁদের আরও দুই সঙ্গীরও।

মঙ্গলবার ভোরে যন্ত্রচালিত বোটে শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়েছিলেন পূর্ব মোদিনীপুরের 5 মৎস্যজীবী। যাত্রা শুরুর 10 নটিক্যাল মাইলের মধ্যেই তাঁদের নৌকাটিতে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। এমনকী, ফুটো হয়ে ডুবেও যায় সেটি। সন্ধে সাতটা নাগাদ এই বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েন 5 মৎস্যজীবী। দুজন সুমদ্রে ঝাঁপ দিয়ে দূরে একটি ট্রলারের আলোর দিকে এগিয়ে যান। কিন্তু তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে, আশার খবর আসে সোমবার। ওয়ারলেসের মাধ্যমে পুলিশকে নিজেদের খবর জানান ওই দুজন।

কিন্তু কী হল শুকদেব মাঝি, বিকাশ দাস ও নন্দকুমার নন্দর? নৌকা ডুবির পরে তেলের খালি ব্যারেল ও বাঁশ ধরে কোনওক্রমে ভাসতে থাকেন তাঁরা। উত্তাল ঢেউ পেরিয়ে রবিবার রাতে দীঘার ক্ষণিকা ঘাটে পৌঁছন ওই 3জন। তাঁদের উদ্ধার করে দীঘা থানার পুলিশ।

এর আগে জুলাই মাসে বঙ্গপোসাগরে মাছ ধরতে গিয়ে মাঝ সমুদ্রে উল্টে গিয়েছিল ট্রলার। 5 দিন ভেসে থাকার পরে বাড়ি ফেরেন মৎস্যজীবী।

আরও পড়ুন-পূর্ব রেলের চলমান হাসপাতাল! চিকিৎসা পরিষেবা দিতে পৌঁছে যাবে আপনার এলাকায়

 

Related articles

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...

আলিপুরের সরকারি অফিসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) আলিপুরে জেলা পরিষদ ভবনের (The Alipore Zilla Parishad ) একাধিক তলে অগ্নিকাণ্ড।...

ইরানে তিন দফা হামলা মার্কিন বাহিনীর! পাল্টা জবাব তেহরানের

সংঘর্ষ বিরতি অতীত, আমেরিকা-ইরান হামলা পাল্টা হামলায় (US Iran Conflict) পশ্চিম এশিয়ার ফের উত্তেজনার পরিস্থিতি! সূত্রের খবর মঙ্গলবার...