Sunday, April 5, 2026

সাবেকিয়ানা ও ঐতিহ্য মেনে আজও হয়ে চলেছে ব্যতিক্রমী 565 বছরের ঘোষাল বাড়ির পুজো

Date:

Share post:

একদিন সন্ধ্যার সময় বাড়ির উঠোনে দেখা পেয়েছিল এক নরসিংহ কে।আর সেই রাতেই বাড়ির গৃহকর্তা দেবী দুর্গার স্বপ্ন দেখেন যে নরসিংহ কে বাহন রূপে দুর্গা পুজো করতে হবে বাড়িতে ।আর সেই শুরু দেবী দুর্গার পুজো।দেখতে দেখতে সেই পুজো আজ 565 বছরে পরল।
এই বাড়ির পুজো কোন্নগর- এর মানুষের কাছে অন্য মাত্রা এনে দেয় তাদের বিধায়ক প্রবীর ঘোষালের বাড়ির পুজো হিসাবে।হুগলির কোন্নগরে ঘোষাল বাড়ি এক সময়ে সম্রাট আকবরের কাছ থেকে নমুনা(জমিদারি )পাওয়ার পর খিদিরপুর থেকে চলে আসেন কোন্নগরে।এখনও সেই পুরাতন দালান বাড়ি, সেই বড়ো দরজা- জানালা, ঠাকুর ঘর। আর এই ঠাকুর ঘরেই চিরাচরিত ভাবে হয়ে আসছে দেবী দুর্গার পুজো।রথের দিন হয় কাঠামো পুজো,নিয়ম অনুযায়ী এক কাঠামোতে থাকে দুর্গার সঙ্গে লক্ষ্মী,সরস্বতী,কার্তিক ও গনেশ।পুজোকে ঘিরে এক মাস আগে থেকে চলে ঘোষাল বাড়ির মহিলাদের নাচ গানের রিহার্সাল। তাও ওই ঠাকুর দালানে।এতে যোগ দেন কচিকাঁচা থেকে বয়স্ক সকলে।আর পুজোর চারদিন নানা অনুষ্ঠান চলে ঘোষাল বাড়িতে। সঙ্গে থাকে খাওয়া দাওয়া ভুরি ভোজ। দূরদূরান্ত থেকে চলে আসেন ঘোষাল পরিবারের আত্মীয় স্বজন।এমনকি শতাব্দী প্রাচীন এই ঘোষাল বাড়ির দুর্গা পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠেন এলাকার বাসিন্দারাও।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...