Wednesday, June 24, 2026

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

Date:

Share post:

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার নির্বাচন কমিশনের আয়োজিত একটি বিশেষ কর্মশালায় যোগ দেয় শাসকদলের এক প্রতিনিধি দল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং অরূপ চক্রবর্তী। কমিশনের আধিকারিকদের সামনে ভোট সংক্রান্ত একাধিক খুঁটিনাটি বিষয়ের পাশাপাশি ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা অন্তর্ভুক্তি নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেছেন তাঁরা।

কর্মশালা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শশী পাঁজা কমিশনের ভূমিকা এবং স্বচ্ছতা নিয়ে ক্ষোভ উগরে দেন। তাঁর প্রধান প্রশ্ন ছিল সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা নিয়ে। মন্ত্রী বলেন, আমরা কমিশনের কাছে জানতে চেয়েছি এই অতিরিক্ত তালিকা ঠিক কবে এবং কোন পদ্ধতিতে প্রকাশিত হবে। কারণ, কয়েক লক্ষ মানুষের নাম এই তালিকার ওপর নির্ভর করছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তৃণমূলের পক্ষ থেকে ৬০ লক্ষ ভোটারের নাম নিয়ে উদ্বেগের কথা জানানো হয়েছে। শাসকদলের দাবি, এই বিপুল সংখ্যক ভোটারের নাম বর্তমানে বিবেচনাধীন অবস্থায় রয়েছে। কমিশনের এই টালবাহানার ফলে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল প্রতিনিধিরা। নির্বাচন কমিশন এই ৬০ লক্ষ মানুষের বিষয়ে ঠিক কী পদক্ষেপ করতে চলেছে, তার সদুত্তর দাবি করেছে জোড়াফুল শিবির।

আরও পড়ুন – মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...