Saturday, April 4, 2026

দেহ নিয়ে টানাপোড়েনের অবসান

Date:

Share post:

দীর্ঘ টানাপোড়েনের শেষে মৃত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের দেহ সিয়ান হাসপাতাল থেকে নিল পরিবার। মঙ্গলবার রাতেই নানুরের শ্মশানঘাটে শেষকৃত্য বিজেপি কর্মীর।

বিজেপি কর্মী খুনের ঘটনায় বীরভূমের নানুরে উত্তেজনা ছড়ায়। দেহ নিয়ে চাপানউতোর শুরু হয় সোমবার রাত থেকেই। মঙ্গলবার, ভোরে মৃত স্বরূপ গড়াইয়ের দেহ নানুরের সিয়ান হাসপাতালে পৌঁছে দেয় পুলিশ। কিন্তু সেটি নিতে অস্বীকার করেন গড়াই পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাতে প্রাক্তন সাংসদ অনুপম হাজরা এবং বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল মৃত দলীয় কর্মীর পরিবারকে নিয়ে বোলপুর সিয়ান হাসপাতালে যান। কিন্তু হাসপাতাল থেকে দেহ নিয়ে যেতে অস্বীকার করেন তাঁরা। শুধু তাই নয়, এর প্রতিবাদে বিজেপির নেতা, কর্মীরা বোলপুরে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...