Saturday, June 27, 2026

ঝাড়খন্ড পুলিশের পরোয়ানা, আইনি তৎপরতার গেরোয় অনিশ্চিত ছত্রধরের মুক্তি

Date:

Share post:

সেপ্টেম্বরে জেল থেকে মুক্তি কার্যত অনিশ্চিত হয়ে পড়ল ছত্রধর মাহাতোর।ফলে নতুন করে আইনজীবীর কাছে দৌড়ঝাঁপ শুরু করেছে পরিবার। এমাসের শেষদিকেই তাঁর চলতি সাজার মেয়াদ শেষ হয়ে মুক্তির কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তাতে বাধ সাধতে চলেছে ঝাড়খন্ডের চাকুলিয়া থানার একটি মামলা। সম্প্রতি ঘাটশিলা থেকে রাজ্য কারা দফতরের কাছে ছত্রধরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এসে পৌঁছেছে। তাতে বলা হয়েছে, ছত্রধর মাহাতোকে এবার ঝাড়খন্ড পুলিসের হাতে তুলে দিতে হবে। নিয়মমত, কাঁটাপাহাড়ি বিস্ফোরণ মামলায় কারামুক্তির পর তাঁকে এরপর ঝাড়খন্ড পুলিসের হাতে তুলে দিতে বাধ্য কারা দফতর।

2009 সালের 26 সেপ্টেম্বর লালগড়ে ধরা পড়েন তৎকালীন “পুলিসি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি”-র নেতা ও তৃণমূল ঘনিষ্ঠ ছত্রধর মাহাতো। কাঁটাপাহাড়িতে পুলিসকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানোর মামলায় ইউএপিএ আইনে অভিযুক্ত ছিলেন তিনি। প্রথমে মেদিনীপুর আদালতে যাবজ্জীবন কারাদন্ড হলেও সাজার মেয়াদ কমিয়ে 10 বছর করেছে কলকাতা হাইকোর্ট। সেই মত এমাসেই মুক্তি পাওয়ার কথা ছিল ছত্রধরের। জঙ্গলমহলের হারানো জমি ফিরে পেতে মুক্তির পর তাঁর পুরনো প্রভাবকে কাজে লাগাতে তৎপর ছিল শাসক তৃণমূলের একাংশও। কিন্তু শেষ মুহূর্তে বিজেপি-শাসিত ঝাড়খন্ডে চাকুলিয়া থানার রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁকে হাজির করানোর নির্দেশ জারি করেছে ঘাটশিলা আদালত। ফলে আপাতত আইনি জটে আটকে ছত্রধর মাহাতোর মুক্তি।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...