Monday, June 8, 2026

ধর্না মঞ্চে রাতেও তৃণমূল নেত্রী: শনিবার থেকে কোন পথে আন্দোলন

Date:

Share post:

ন্যায্য ভোটাধিকার কেড়ে নিচ্ছে বিজেপি। নির্লজ্জভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে সেই কাজে। এর প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে যে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তা যে সহজে থামার নয়, শুক্রবার মঞ্চ (dharna mancha) থেকে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাত থেকেই মঞ্চে রাত কাটাবেন তৃণমূল নেত্রী। বাংলার ইতিহাসে যুক্ত হবে আরও একটি পালক।

প্রথম দিনের অবস্থান কর্মসূচি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্যান্য নেতা – নেত্রীদের বক্তব্য শেষ হলে নেত্রী ঘোষণা করেন, এখন সকলে বাড়ি চলে যান। আবার শনিবার সকালে আসবেন। আমি এখানেই থাকব। অর্থাৎ চব্বিশ ঘণ্টাই তিনি ধরনা – অবস্থান মঞ্চে থাকবেন। কোথাও নড়বেন না। দলের বাকিদের উদ্দ্যেশ্যে তাঁর নির্দেশ, রাতে এখানে থাকার দরকার নেই। প্রতিদিন সকাল সাড়ে ১০ টায় মঞ্চে (dharna mancha) কর্মসূচি শুরু হবে। চলবে রাত ৮ টা পর্যন্ত। তারপর মঞ্চের সামনের আলো ও পর্দা বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন : বাঙালিকে বাঁচানোর লড়াই, বাংলা-দিল্লি থেকে বিজেপিকে তাড়াব: সুমন

সেইসঙ্গে তিনি জানান, প্রতিদিন বিকেল ৪টেয় মিটিং (TMC meeting) শুরু হবে। এরপরই তিনি বলেন, রাত ৮ থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত মঞ্চের মাইক – বক্সের আওয়াজ বন্ধ থাকবে। কারণ এটা মূলত অফিস পাড়া হলেও অনেক আবাসিক রয়েছে। তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...