Site Logo

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

EBBS Desk·
ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন তুঙ্গে, তখন সরাসরি ফ্লোর টেস্টের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের পরিষদীয় দলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, বাইরে বিবৃতির লড়াই না লড়ে বিধানসভার মেঝেই প্রমাণ করে দিক কোন শিবিরে কত জন বিধায়ক রয়েছেন। কার দখলে ‘ডবল ডিজিট’ আর কারা তারও নীচে, ফ্লোর টেস্টেই তা দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।

বিধানসভায় সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির (বিএসি) বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বলেন, ‘‘ফ্লোর টেস্ট হয়ে যাক। ফ্লোর টেস্ট হলেই সব পরিষ্কার হয়ে যাবে। কোন দিকে কত জন আছেন, কোথায় ডবল ডিজিট আছে, আর কোথায় ডবল ডিজিটেরও কম আছে— সবটাই দেখা যাবে।’’ রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তৃণমূলের পরিষদীয় দলের প্রকৃত ভাঙন ও শক্তি নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেই আবহেই ঋতব্রতের দাবি, খাতায়-কলমে তৃণমূল পরিষদীয় দলের শক্তি এখনও ৬৫। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানান, আজকের দিন পর্যন্ত তাঁদের বিধায়ক সংখ্যা ৬৫-ই রয়েছে।

এ দিন বিরোধী শিবিরের অন্য অংশকে ঘুরিয়ে খোঁচা দিয়ে ঋতব্রত জানান, তৃণমূলকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়ার যে অভিযোগ তোলা হচ্ছে, তা ভিত্তিহীন। কারণ তাঁরা গত ৩ জুনই বিধানসভা সচিবালয়ের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের আমন্ত্রণপত্র পেয়েছিলেন। এ দিনের বৈঠকে আইএসএফ, কংগ্রেস, সিপিএম-সহ সব দলের প্রতিনিধিদের উপস্থিতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন তিনি। তবে এ দিনের সাংবাদিক বৈঠকে স্পিকার ও পূর্বতন সরকারের সংসদীয় রীতিনীতিকে তীব্র কটাক্ষ করেন ঋতব্রত। তাঁর দাবি, গত ১৫ বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা দেশের মধ্যে সবচেয়ে কম কার্যদিবস চলেছে, যা জাতীয় গড়েরও নীচে এবং গণতন্ত্রের পক্ষে একেবারেই স্বাস্থ্যকর নয়। এবার রাজ্যপালের ভাষণের উপর ছ’ঘণ্টা এবং বাজেটের উপর দশ ঘণ্টা আলোচনার সময় বরাদ্দ হওয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘‘হাউস বিলংস টু দ্য অপোজিশন’’— এই নীতিতেই সংসদীয় গণতন্ত্র চলা উচিত। স্পিকারকে পরোক্ষে নিশানা করে তাঁর মন্তব্য, বিধানসভা কোনও ব্যক্তি বা শাসক দলের ইচ্ছামতো চলতে পারে না, স্পিকারকে সব পক্ষের কথা শুনতে হবে। সব মিলিয়ে, প্রথম অধিবেশনের আগেই বিধানসভার মেঝেতে শক্তির লড়াইয়ের ডাক দিয়ে পারদ চড়ালেন ঋতব্রত।

আরও পড়ুন- মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

_

_

Sponsored

Sranchi In Article

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →