রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ সরকারের (State Government)। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ১৯টি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ- ডিপিএসসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ করেছে রাজ্য। স্কুল শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে (Notice) এই নিয়োগের কথা জানানো হয়েছে। 

স্কুল শিক্ষামন্ত্রী (School Education Minister) দীপক বর্মন বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে নবনিযুক্ত চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তাঁদের নেতৃত্বে রাজ্যের প্রাথমিক শিক্ষা আরও এগিয়ে যাবে বলেই তাঁর বিশ্বাস। তিনি সকল নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। 
আরও পড়ুন: এজলাসে বসার আগে রক্তদান! কলকাতা হাইকোর্টে বিরল নজির প্রধান বিচারপতির

বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমান চেয়ারম্যান-ইন-চার্জদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন নবনিযুক্ত চেয়ারম্যানরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা পদে বহাল থাকবেন।