চলতি বছর ডিসেম্বরেই সাতটি পুরসভায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে রাজ্যের কাছে পর্যাপ্ত ইভিএম ও ভিভিপ্যাট মেশিন না থাকায় এক প্রশাসনিক সঙ্কট তৈরি হয়েছে। এই মামলায় রাজ্যের পুরসভা নির্বাচন সংক্রান্ত মামলায় সোমবার জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission Of India) রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

আরও পড়ুন: আদালত চত্বরে পান-গুটখা-সিগারেট নিষিদ্ধ করতে উদ্যোগী হাইকোর্টের প্রধান বিচারপতি

  

প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের নির্দেশ, ভিভিপ্যাট এবং ইভিএম থেকে তথ্য সংগ্রহ করে তা হার্ড ডিস্কে রাখা যাবে কিনা, তা জানাতে হবে নির্বাচন কমিশনকে। এই পরিস্থিতিতে পুরসভাগুলির জন্য বরাদ্দ ইভিএম ফেরত দেওয়ার দাবি ঘিরে মামলায় বুধবারের শুনানির আগে কমিশনকে হলফনামা দিতে বলল আদালত। আগামী ১৪ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: সরকারের অন্দরেই রাহুলের ‘খবরি’! জ্ঞানেশকে রাজসাক্ষী হওয়ার ‘পরামর্শ’ লোকসভার বিরোধী দলনেতার

চলতি বছরের শেষে কলকাতা-সহ রাজ্যের সাতটি পুরসভায় ভোট হওয়ার কথা। কিন্তু সেই ভোটের জন্য রাজ্য নির্বাচন কমিশনের হাতে পর্যাপ্ত ইভিএম নেই বলে খবর। সূত্রের দাবি, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন মামলায় ইভিএম সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছিল কোর্ট। তার ফলেই এই সঙ্কট। তাই ওই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করে ভোটের জন্য ইভিএম ফেরত পাওয়ার আর্জি জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।