Sunday, April 5, 2026

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া দমদমে: সাতদিন দিদির দেহ আগলে ভাই

Date:

Share post:

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার দমদমে। গত সাতদিন ধরে দিদির মরদেহ আগলে আগলে ভাই। মঙ্গলবার সকালে দমদমের জগদীশ পল্লির সেই বাড়ি থেকেই উদ্ধার করা হয় ওই মহিলার মরদেহ। মৃতার নাম রুমা দত্ত (56)।

গত কয়েকদিন ধরেই ওদের বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তখনই তাঁদের সন্দেহ হয়। তাঁরা গিয়ে প্রথমে ডাকাডাকি করেন। তারপর দরজা খুলতেই ঘটনা সকলের সামনে আসে। আজ মঙ্গলবার বেলা সাড়ে 11টা নাগাদ খবর যায় পুলিশে।

পুলিশ দুপুর 1টা নাগাদ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধারের সময়েও মরদেহ আগলে রেখেছিল মৃতার ভাই বিশ্বরূপ দত্ত (50)। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পুলিশের অনুমান মৃতার ভাই বিশ্বরূপ দত্ত মানসিক রোগী। তাঁদের বাবা-মা অনেকদিন আগেই মারা গিয়েছেন এবং রুমা দত্তর স্বামী বিশ্বনাথ দত্তও তাঁকে ছেড়ে চলে গিয়েছেন বেশ কিছু বছর আগে। ভাই-বোন দু’জনে ওই বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা যাচ্ছে। রুমা দত্তের মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন-হোমে অগ্নিদগ্ধ কিশোরের মৃত্যু

 

Related articles

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...