Sunday, June 28, 2026

রাজ্যে লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ কয়লা খনি চালু হলেই: মমতা

Date:

Share post:

বীরভূমের দেউচা-পাঁচামি কয়লা খনিতে কাজ শুরু হলে লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এর পাশাপাশি আগামী 100 বছরে বাংলায় কয়লার অভাব হবে না। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দেউচা-পাঁচামি কয়লা-ব্লক নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষ তিনি বলেছেন, এই কয়লা-ব্লক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এখানে কাজ শুরু হলে এরাজ্যে আগামী 100 বছরেও কয়লার অভাব হবে না। বাইরে সরবরাহ করাও সম্ভব হবে।
প্রসঙ্গত, প্রায় 3 বছরের ফেলে রাখার পর জুন মাসে কেন্দ্রীয় কয়লামন্ত্রক এ সংক্রান্ত চূড়ান্ত ছাড়পত্র দেয়। বীরভূমের মহম্মদবাজার এলাকায় দেউচা-পাঁচামি কয়লাখনি হাতে পায় রাজ্য। মুখ্যমন্ত্রী আরও বলেন, এখানে প্রায় 2.102 মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে। এই প্রকল্পে 12 হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এক্ষুনি কাজ শুরু করছি না। পরিকল্পনা করে, ওখানকার মানুষদের সঙ্গে কথা বলে, তাঁদের বিশ্বাস অর্জন করে, সার্ভে করে তবেই এই প্রকল্পে হাত দেবো আমরা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...