Thursday, March 26, 2026

স্কুলড্রেস না পসন্দ, ঘেরাও হেডস্যার

Date:

Share post:

সরকারি বরাদ্দ টাকায় নিম্নমানের স্কুলড্রেস দেওয়ার অভিযোগ স্কুলের বিরুদ্ধে। প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিবাবকরা। ঘটনাটি ঘটেছে বনগাঁর কালীতলাপাড়া এফ পি স্কুলে। অভিভাবকদের অভিযোগ সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পোশাকের জন্য 600 টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু এই টাকায় যে মানের ইউনিফর্ম দেওয়ার কথা স্কুল কর্তৃপক্ষ তা দেওয়া হয়নি। পোশাকের মান খারাপ হওয়ায় তা পরতে পারছে না পড়ুয়ারা। পাশাপাশি, অভিভাবকদের অভিযোগ নির্দিষ্ট মাপ না নিয়েই পোশাক দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রতিবাদে বুধবার সকাল থেকে প্রধানশিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তবে প্রধান শিক্ষকের দাবি, সরকারি নির্দেশেই স্বনির্ভর গোষ্ঠীকে পোশাক সরবরাহের বরাত দিয়েছিলেন তিনি। নির্দিষ্ট অভিযোগ পেলে বিষয়টি জানাবেন বলেও আশ্বাস দেন প্রধান শিক্ষক। এরপরে ঘেরাও তুলে নেন অভিবাবকরা।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...