Site Logo

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহ দিলেন বোর্ড সভাপতি

EBBS Desk·
বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহ দিলেন বোর্ড সভাপতি

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহিত করলেন বোর্ড সভাপতি

Sponsored

Sranchi In Article

নতুন প্রতিভা তুলে আনতে
এনসিসির (NCC) উদ্যোগে শুরু হয়েছিল বেবি লিগ(Baby League) , বুধবার এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হল। বাংলার তরুণ প্রতিভাদের উৎসাহিত করে গেলেন বিসিসিআই (BCCI) সভাপতি মিঠুন মানহাস।। মেনল‌্যান্ড সম্বরণ অ‌্যাকাডেমির সহায়তায় এনসিসি বেবি লিগে নজর কাড়লো একাধিক নতুন মুখ। বুধবার টুর্নামেন্টের ফাইনালে ৭৩ রানে পাটুলি ক্রিকেট অ‌্যাকাডেমিকে হারিয়ে চ‌্যাম্পিয়ন হল পল্লীশ্রী।
এ দিন বেবি লিগের(Baby League) ফাইনালে বোর্ড সভাপতি মিঠুন মানহাস ছাড়াও উপস্থিত ছিলেন ঝুলন গোস্বামী, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, সুজন মুখোপাধ্যায়, গার্গী বন্দ‌্যোপাধ‌্যায়ের মতো দিকপাল ক্রিকেট-ব‌্যক্তিত্বরা।

মিঠুন মানহাস বলেন, ‘‘এই বেবি লিগকে অবশ‌্যই স্মরণীয় উদ‌্যোগ বলতে হবে। এত ছোট-ছোট বয়সে ক্রিকেটাররা চাপ শুষে নিচ্ছে, নিয়ে ম‌্যাচ খেলছে! পুরোটাই বিস্মিত করার মতো। আপনারা দেখেছেন, প্রত‌্যেক ক্রিকেটার কী অসম্ভব প‌্যাশনেট ছিল আজ। আমি অভিষেক ডালমিয়াকে অভিনন্দন জানাচ্ছি, এ রকম এক টুর্নামেন্টের আয়োজনের জন‌্য। দারুণ কাজ করেছে অভিষেক।’’

প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ‘এনসিসি বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্ট’ প্রসঙ্গে বলেন, ‘‘টুর্নামেন্টটা সত‌্যি খুব ভালো হয়েছে। সবচেয়ে বড় কথা, ভালো ক্রিকেট হয়েছে। বাচ্চারা উপভোগ করেছে, মনপ্রাণ দিয়ে খেলেছে। আমাদের বেবি লিগ আয়োজনের উদ্দেশ‌্য ছিল, শিশু ক্রিকেটারদের নিজ-প্রতিভা প্রদর্শনের একটা মঞ্চ তৈরি করে দেওয়া। ভালো লাগছে দেখে যে, ওরা সেই মঞ্চকে সঠিক ভাবে ব‌্যবহার করেছে। "

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →