Sunday, June 28, 2026

পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারে প্রস্তুত সেনা: রাওয়াত

Date:

Share post:

ফের বিতর্কিত মন্তব্য ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতের। বৃহস্পতিবার, এক বিবৃতিতে তিনি জানান পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালাতে প্রস্তুত ভারতীয় সেনা বাহিনী। তবে, সিদ্ধান্ত পুরোপুরি ভারত সরকারের উপর। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কয়েকদিন আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের পরবর্তী কর্মসূচি পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার। এর প্রেক্ষিতেই এই মন্তব্য করেন বিপিন রাওয়াত। ওই অঞ্চল জঙ্গিদের স্বর্গরাজ্য। পাক অধিকৃত কাশ্মীরে ঘাঁটি গড়ে ভারতে লাগাতার হামলার চেষ্টা চালাচ্ছে জঙ্গি সংগঠনগুলি। এই পরিস্থিতিতে কেন্দ্রের গ্রিন সিগন্যাল পেলেই অভিযান চালাতে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী।

আরও পড়ুন-রাজীব রক্ষাকবচহীন, সবার নজর CBI-এর পরবর্তী পদক্ষেপের দিকেই

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...