Wednesday, April 1, 2026

এবার সম্ভবত ‘চেয়ার’ খোয়াতে চলেছেন রাজীব কুমার, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

রক্ষাকবচ গিয়েছে, এবার রাজীব কুমার সম্ভবত ‘চেয়ার’-ও হারাতে চলেছেন। এই মুহূর্তে রাজীব কুমার রাজ্য পুলিশের ADG-CID পদে আছেন। নবান্ন সূত্রের খবর, শুক্রবারের হাইকোর্টের রায় নিয়ে প্রশাসনের শীর্ষমহলে বিস্তারিত আলোচনা হয়েছে। আদালত বলেছে, তদন্তের স্বার্থে প্রয়োজনবোধে CBI নিজেদের হেফাজতে নিতে পারে। রাজ্যের পুলিশ প্রশাসনে কর্মরত এক শীর্ষকর্তা তথা রাজ্যের কার্যত গোয়েন্দাপ্রধানই যদি অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তদন্তকারী সংস্থার হেফাজতে যান, তাহলে রাজ্য সরকার সম্পর্কেই ভুল বার্তা যাবে জনমানসে। নবান্ন-কর্তারা তাই যত দ্রুত সম্ভব রাজীব কুমারকে ওই পদ থেকে সরাতে চান। নবান্নসূত্রের খবর, এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে নিজেদের এই অভিমতও জানিয়ে দিয়েছেন প্রশাসনিক কর্তারা।

আরও পড়ুন – কোথায় রাজীব কুমার? সাদা পোশাকে নজর সিবিআইয়ের

Related articles

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের: শ্রীরামপুর থেকে লড়বেন খোদ প্রদেশ সভাপতি

বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটা করে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম...