Saturday, June 20, 2026

ওল্ড ট্র্যাফোর্ডে সৌরভকে বিশেষ সম্মাননা ম্যানচেস্টার ইউনাইটেডের, বুধেই রওনা মহারাজের

Date:

Share post:

লর্ডসের বুকে জামা উড়িয়ে ভারতীয় ক্রিকেটের দাপট প্রতিষ্ঠিত করেছিলেন যে বাঙালি, এবার ফুটবলের ঐতিহ্যশালী প্রতিযোগিতায় তাঁকে সম্মানিত করতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) । ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford Stadium) বিশেষ সম্মান পেতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) । আগামী ১৫ মার্চ ইংল্যান্ডের ঐতিহাসিক স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান।

আগামী রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে (English Premier League) ওল্ড ট্র্যাফোর্ডের ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে নামবেন ব্রুনো ফার্নান্দেজরা। আদ্যোপান্ত ফুটবলপ্রেমী বাংলার মহারাজ বরাবরই ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত। এবার প্রিয় ক্লাবের তরফেই বিশেষ সম্মান পাবেন তিনি। সৌরভ জানিয়েছেন আমন্ত্রণ অনেকদিন আগেই এসেছিল। কিন্তু বিশ্বকাপের ব্যস্ততার কারণে তিনি ইংল্যান্ডে যেতে পারেননি। বুধেই রওনা দিচ্ছেন ব্রিটিশভূমে।মেয়ে সানা (Sana Ganguly) চেলসি এফ সির (Chelsea F.C.) ভক্ত হলেও ১৫ মার্চ বাবার সঙ্গে গ্যালারিতে তাঁরও দেখা মিলতে পারে।

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...