মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি ছবি স্পষ্ট করে দিল আসল চিত্রটা। রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ গিয়েছিলেন সাগরপাড়া থানায়। ওসি রাকেশ বিশ্বাস নিজের চেয়ার ছেড়ে দিলেন মন্ত্রীকে। মন্ত্রীও বেমালুম সেই চেয়ারে বসে পড়লেন। রাজ্যের মন্ত্রী কিংবা বিধায়ক কোনও ওসির চেয়ারে বসতে পারেন? প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। ছবি প্রকাশ্যে চলে আসার পর মন্ত্রী নানা অজুহাত দিচ্ছেন। কিন্তু দুর্জনের ছলনার অভাব হয় না। বিজেপি এই দেড় মাসে প্রমাণ করে দিয়েছে পুলিশ আসলে ‘বিজেপির পুলিশ’।

আরও পড়ুন – ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

_

_

_

_

_

_
_
_
_
