Saturday, June 20, 2026

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

Date:

Share post:

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী মেগা ইভেন্টের আয়োজন করেছে রাজ্য সরকার (Govt of West Bengal) । আজ তার দ্বিতীয় দিন। পাশাপাশি আজ অর্থাৎ ২০ জুন গোটা রাজ্য জুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন করছে বিজেপি (BJP)। বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে, গঙ্গাবক্ষে অভাবনীয় প্রদর্শনী পরিকল্পনা করা হয়েছে যেখানে পড়ন্ত বিকেলে নদীর বুকে প্রযুক্তির মায়াবী পরিবেশ তৈরি হবে। নাম দেওয়া হয়েছে ‘বন্দে যোগম’। শনিবার কলকাতার সান্ধ্য আকাশে ৩ হাজার ড্রোনের আলোকছটায় বাংলা সংস্কৃতির ঝলকের পাশাপাশি ফুটে উঠবে, যোগাভ্যাসের নানা মুদ্রা।

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হুগলির তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। প্রশাসন সূত্রে জানা গেছে যোগ দিবসের প্রাক্কালে আজ ‘হুগলি কালচারাল যোগা কার্নিভাল’ (Hooghly Cultural Yoga Carnival) অনুষ্ঠিত হবে। কার্নিভালের যোগাভ্যাসের পাশাপাশি বাংলার ঐতিহ্য মিলেমিশে ধরা দেবে নতুন আঙ্গিকে। অন্যতম আকর্ষণ ফটোগ্রাফি প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, আর অবশ্যই বাংলার লোকসঙ্গীতের বিশেষ উপস্থাপনা। সন্ধ্যায় কলকাতাকে ভারতের যোগ রাজধানী হিসেবে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক আজ কী কী কর্মসূচি রয়েছে-

  • • পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে গঙ্গাবক্ষে বৃহৎ সাংস্কৃতিক ও যোগ উৎসবের আয়োজন।
  • • প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক-সহ গঙ্গার বিভিন্ন ঘাটকে বিশেষভাবে সাজানো হবে।
  • • যোগ, সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতার সমন্বয়ে তৈরি হবে এক অনন্য পরিবেশ।
  • • ‘হুগলি কালচারাল যোগা কার্নিভাল’ উপলক্ষে লোকসংগীত ও শাস্ত্রীয় সংগীতের বিশেষ পরিবেশনা। হুগলি নদীকেন্দ্রিক থিমে একাধিক শিল্প ও সাংস্কৃতিক প্রদর্শনী।
  • • নদী তীরে বালির বিশাল ভাস্কর্য নির্মাণ।
  • • ইন্টারঅ্যাকটিভ যোগা জোন ও প্রদর্শনী, সেলফি পয়েন্ট, জনসম্পৃক্ততা কেন্দ্র ও বিশেষ ব্র্যান্ডিং ইনস্টলেশন।
  • • পাঁচজন মহান যোগগুরুর স্মৃতির উদ্দেশ্যে বিশেষ ট্রিবিউট প্যানেল স্থাপন করা হবে।
  • • শহরজুড়ে বিশেষ আলোকসজ্জা ও সেতুগুলিতে থিম্যাটিক লাইটিং।
  • • শহর কলকাতায় গঙ্গাবক্ষে প্রায় তিন হাজার ড্রোন প্রদর্শনী। এটি দেখা যাবে মিলিনিয়াম পার্ক ও প্রিন্সেপ ঘাট থেকে।
  • • আকাশে আলোকিত হবে ‘যোগ পূজা’ লোগো। ড্রোনের মাধ্যমে নদী, পদ্ম ও যোগের দর্শনকে কেন্দ্র করে চিত্রকল্প ফুটিয়ে তোলা হবে।
  • • পাঁচজন যোগগুরুকে আকাশপথে শ্রদ্ধা জানানো হবে।
  • • প্রধানমন্ত্রীর বিশ্বব্যাপী যোগ প্রচারের যাত্রাপথও তুলে ধরা হবে।

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...