Tuesday, March 17, 2026

‘ট্যাঙ্কম্যান’ ছবির ফটোগ্রাফার চার্লি কোল প্রয়াত

Date:

Share post:

মারা গেলেন বিশ্ব বিখ্যাত ‘ট্যাঙ্কম্যান’ ছবির ফটোগ্রাফার চার্লি কোল। চীনের তিয়েন-আন-মেন স্কোয়ারে এই ছবি তোলার জন্য 1990 সালে ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার পান কোল। আদতে টেক্সাসের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়ার বালিতে থাকতেন এই বিখ্যাত ফটোগ্রাফার।

চার্লি কোল 64 বছর বয়সে মারা গিয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিকারিকরা জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতরের তরফে চার্লি কোলের পরিবারের সদস্যদের সমবেদনা জানানো হয়েছে।

চীনের তিয়েন-আন-মেন স্কোয়ারে সারিবদ্ধ ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে রয়েছেন সাদা জামা পড়া এক ব্যক্তি। হাতে ব্যাগ। একাধিক ট্যাঙ্ক ও সাজোঁয়া গাড়ির রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। পরে একটি ট্যাঙ্কের উপরে উঠে সেনার সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে। হোটেলের বারান্দা থেকে ‘ট্যাঙ্কম্যান’ নামে বিখ্যাত এই ছবিটি তুলেছিলেন বেশ কয়েকজন ফটোগ্রাফার। তাঁদের মধ্যেই একজন ছিলেন চার্লি কোল। প্রতিবাদের অন্যতম প্রতীক হিসেবে সারা বিশ্বে এই ‘ট্যাঙ্কম্যান’ ছবিটি সমাদৃত হলেও সেন্সরশিপ ও সেনাবাহিনীর দাপটে চীনে এই ছবিটি বিশেষ প্রচার পায়নি। এই ‘ট্যাঙ্কম্যান’ ছবিটি তুলে পুলিৎজার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন অ্যাসোসিয়েটেড প্রেসের ফটোগ্রাফার জেফ ওয়াইডেনার।

আরও পড়ুন-9/11 বর্ষপূর্তিতে 9টা 11মিনিটে জন্ম নিল 9 পাউন্ড 11 আউন্সের শিশু

 

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...