Saturday, June 27, 2026

ফের গোলাগুলি, কাশ্মীরে জঙ্গি ঢোকানোর অপচেষ্টাতেই সীমান্তে প্ররোচনা পাকিস্তানের

Date:

Share post:

ভারতের সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায় বারবার সঙ্ঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। সীমান্ত পেরিয়ে ঢুকে বিনা প্ররোচনায় গোলাগুলি চালানো হচ্ছে। ভারতীয় সেনাকে ক্রশ ফায়ারিং-এ ব্যস্ত রেখে সীমান্তের এপারে জঙ্গি অনুপ্রবেশ করানোই পাক সেনার উদ্দেশ্য। সম্প্রতি শ্রীনগরে 24 জন জঙ্গি ঢুকে পড়েছে বলে কাশ্মীর প্রশাসন সূত্রে খবর। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সাধারণ মানুষ, এমনকী বাচ্চাদেরও টার্গেট বানাচ্ছে পাক সেনারা। তাদের গোলাগুলি থেকে বাচ্চাদের কীভাবে উদ্ধার করছে ভারতীয় সেনা, সেই ছবির ভিডিও প্রকাশ্যে এসেছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, সারা বছর ধরে বিনা প্ররোচনায় 2050 বারের বেশি সঙ্ঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এর ফলে মারা গিয়েছেন 21 জন ভারতীয়। পাকিস্তানের তরফে লাগাতার প্ররোচনা সত্ত্বেও শান্তির স্বার্থে ভারত সংযম দেখাচ্ছে বলে মন্তব্য করেন ভারতীয় মুখপাত্র।

এদিকে দুদিন আগে সাদা পতাকা তুলে সীমান্ত সঙ্ঘর্ষে নিহত দুই পাক সেনার দেহ নিয়ে পালাতে হয়েছিল পাক সেনাদের। ফের তারা সঙ্ঘর্ষবিরতি লঙ্ঘন করে ভারত সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে গোলাগুলি চালাচ্ছে। বালাকোট সীমান্ত এলাকায় একটি পাক মর্টার শেল উদ্ধার হয়েছে। প্রবল গোলাগুলি থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সোমবার সকালে গুরুতর আহত হয়েছেন এক ভারতীয় সেনা। সবমিলিয়ে সীমান্ত এলাকার পরিস্থিতি চরম উত্তপ্ত।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...