Saturday, June 13, 2026

দ্রুত উপত্যকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

যত দ্রুত সম্ভব কাশ্মীর উপত্যকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। এই বিষয়ে সোমবার কেন্দ্র এবং জম্মু-কাশ্মীর প্রসাশনকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি কাশ্মীরের কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকেও নবগঠিত এই কেন্দ্রশাসিত অঞ্চলে যাওয়ার অনুমতি দিল আদালত। প্রয়োজনে তিনি নিজেও কাশ্মীরে যেতে পারেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

সোমবার সুপ্রিম কোর্টে কাশ্মীর নিয়ে একাধিক মামলার শুনানি ছিল। সেই শুনানি শেষেই এই মন্তব্যগুলি করে রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। গগৈ ছাড়াও এই ডিভিশন বেঞ্চে রয়েছেন বিচারপতি এসএ বোবদে এবং বিচারপতি আবদুল নাজির।
গগৈ স্পষ্ট বলেন, “স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার জন্য যা যা করা উচিত সেটা অবিলম্বে করার জন্য জম্মু-কাশ্মীর প্রসাশনকে আমরা নির্দেশ দিচ্ছি।” সেই সঙ্গে ডিভিশন বেঞ্চ এটাও বলে দেয় যে জাতীয় স্বার্থকে মাথায় রেখেই স্বাভাবিকতা ফিরিয়ে আনতে হবে উপত্যকায়।
পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে, শ্রীনগর, বারামুল্লা, অনন্তনাগ এবং জম্মুতে যেতে পারবেন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ গুলাম নবি আজাদ।
এরই সঙ্গে গগৈ বলেন, “যদি প্রয়োজন হয় আমি নিজেও জম্মু-কাশ্মীর যেতে পারি।”

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...