Wednesday, June 24, 2026

এসএসকেএমের পর এবার এনআরএস! সফল মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার

Date:

Share post:

এসএসকেএমের পর এবার এনআরএস। রাজ্যের দ্বিতীয় হাসপাতাল হিসেবে এবার এনআরএসেও মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার সম্ভব। সম্প্রতি বারাকপুরের জনৈক পরিতোষ সরকারের মস্তিষ্কে তেমনই জটিল অস্ত্রোপচার হল এনআরএসের নিউরো সার্জারি বিভাগে। ২ সপ্তাহ আগে শহরের বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোম ঘুরে ৪২ বছরের পরিতোষকে অচেতন অবস্থায় এনআরএসের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সিটি আঞ্জিওগ্রাম করে জানা যায়, পরিতোষবাবুর মাথার পিছন দিকে বেসিলারি ধমনী ছিঁড়ে না গেলেও বেলুনের মতো ফুলে রয়েছে। স্নায়ু বিশেষজ্ঞদের কথায়, মস্তিষ্কের এই স্পর্শকাতর অংশে সামান্য সমস্যা হলেই মাথায় অসহ্য যন্ত্রণা হয়। অর্থাৎ এই অংশেই বেসিলারি টপ আনিরিউজম। এঞ্জিওপ্লাস্টির মতো ডান পায়ের কুঁচকি দিয়ে ক্যাথিটার ঢুকিয়ে মস্তিষ্কের ওই অংশে কয়েলিং করে রোগীকে বাঁচিয়ে তোলেন এনআরএসের নিউরোসার্জারি অধ্যাপক ডা.পার্থপ্রতিম দত্ত এবং ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট জ্যোতিষ রায়।

আরও পড়ুন- বিতর্ক নিয়ে ৮৮ লোকসভা কেন্দ্রে শুক্রবার দ্বিতীয় দফার ভোট

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...