Thursday, June 18, 2026

বিজেপির বি-টিম কংগ্রেস তাই অন্যায়ের প্রতিবাদ নেই, সামসেরগঞ্জে গর্জে উঠলেন অভিষেক

Date:

Share post:

মালদহ দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের (Shahnawaz Ali Raihan) সমর্থনে রোড শো শেষে মাইক হাতে নিয়েই বাংলা বিরোধীদের বিদায়ের সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সামসেরগঞ্জে দাঁড়িয়ে তোপ দাগেন বিজেপি – কংগ্রেস- বামেদের বিরুদ্ধে। তিনি স্পষ্ট জানান, তৃণমূল ‘গদ্দার’দের কাছে মাথা নত করে না। সরাসরি কংগ্রেস এবং বিজেপি প্রার্থীকে রিপোর্ট কার্ড নিয়ে আসার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বলেন, এতদিন হয়ে গেল তাও সামসেরগঞ্জে গঙ্গা ভাঙ্গনের সমস্যার স্থায়ী সমাধান কেন হয়নি? বাংলার মানুষের হকের টাকা আটকে রেখে দিল্লির সরকার অথচ তা নিয়ে কোনও কংগ্রেস নেতাকে সেভাবে সরব হতে দেখা যায় না। পরিসংখ্যান তুলে তিনি বলেন, মুর্শিদাবাদে ২ লক্ষ ৩৪ হাজার ৬৭৬ জনের টাকা বিজেপি সরকার আটকে রেখেছিল। কিন্তু এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাঁদের প্রাপ্য টাকা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি (BJP )বাঙালিকে রোহিঙ্গা, মুসলিমদের পাকিস্তানি, শিখ পুলিশকে খালিস্তানি বললে কংগ্রেসের তরফে কোনও প্রতিবাদ দেখানো হয় না। অভিষেক বলেন, বাংলার মানুষ ভাল করেই জানেন কারা বিজেপির এজেন্ট, কারা বি-টিম। অক্সফোর্ড ছেড়ে এসে বাংলার মানুষের জন্য কাজ করতে আসা শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেওয়ার অনুরোধ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সামসেরগঞ্জ থেকেই কংগ্রেসকে বিজেপির বি টিম বলে আক্রমণ শানান অভিষেক। সন্দেশখালি প্রসঙ্গ তুলে বলেন, ষড়যন্ত্র যে পূর্ব পরিকল্পিত তা আজ বাংলার মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে। যাঁরা মিথ্যে প্রচার করছিল আজ তাঁদের গ্যাস বেলুন ফুটো হয়ে গেছে। নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দেগে জানান, বাংলায় এসে সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছেন দেশের প্রধানমন্ত্রী। ২০০০ টাকায় বাংলার মহিলাদের সম্মান বিক্রি করেছে যে দল তাঁদের বাংলা বিদায় নিশ্চিত। রাজ্যপাল প্রসঙ্গ থেকে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে, এই ভোটেই বিজেপিকে বাংলা ছাড়তে হবে বলে মন্তব্য অভিষেকের।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বাংলাকে বিজেপি এত অপমান করে তখন কংগ্রেস রাস্তায় নামে না। তাই আগামী ৭ মে মুর্শিদাবাদ- মালদহের মানুষকে প্রতিবাদ, প্রতিশোধ আর প্রতিরোধের কথা মাথায় রেখে ভোট দানের অনুরোধ করেন তিনি। তাঁর কথায়, বিজেপির অন্যায় ভেসে যাবে সামসেরগঞ্জের প্রতিবাদের বন্যায়। অভিষেক স্মরণ করান যে দেশে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নির্ভর করছে বাংলায় তৃণমূল কটা আসন পাচ্ছে তার উপর। তাই ৪ জুন যখন ফল ঘোষণা হবে তখন যেন বিজেপির এজেন্ট আর বিজেপি দুজনেই সর্ষে ফুল দেখে। খেলা হবে আর পদ্মফুল উপড়ে ফেলা হবে এবং জোড়া ফুলের মেলা হবে।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...