কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল ছেড়ে একসঙ্গে ২০ জন NCPI (Nationalist Citizens Party of India) নামক একটি দলে যোগদান করেছেন। কেন এই পরিস্থিতি টা জানতেই কি অভিষেককে ডাক?
Sponsored

আগামী ১৯ জুন শুক্রবার অভিষেককে দিল্লিতে নিজের অফিসে ডেকেছেন স্পিকার। গত রবিবার দিল্লিতে তৃণমূলের সংসদীয় দল ভেঙে গিয়েছে। সেটা রুখে দেওয়ার ব্যাপক চেষ্টা করেছিলেন অভিষেক। ওই ২০ সাংসদ স্পিকারকে চিঠি দেওয়ার আগেই তৃণমূলের দলনেতা হিসাবে অভিষেক ওম বিড়লাকে চিঠি লেখেন। দাবি করেন, বিদ্রোহীরা যদি নিজেদের আলাদা ব্লক বা আসল তৃণমূল বলে দাবি করেন, তাহলে সেটাতে যেন স্বীকৃতি না দেওয়া হয়। স্বীকৃতি দেওয়া হলে তা সংবিধান বিরোধী হবে। তখনই স্পিকার ওম বিড়লা জানিয়ে দেন, দু'পক্ষের কথা না শুনে তিনি কোনও সিদ্ধান্ত নেবেন না।
দলত্যাগ বিরোধী আইনে সাংসদ পদ খোয়াতে হতে পারে এই আশঙ্কায় অন্য খেলা খেলেন সাংসদরা। তাঁরা আলাদা ব্লক বা নিজেদের আসল তৃণমূল বলে দাবি না করে একটি অজানা দলে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। লোকসভায় এনডিএ-কে সমর্থন করবেন বলেও জানিয়ে দেন সাংসদরা। ওই সাংসদদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ২০ জুলাই সংসদের অধিবেশনের আগে। তার আগে অভিষেকের বক্তব্যও শুনতে চান স্পিকার ওম বিড়লা।
আরও পড়ুন- সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
Just now

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
2h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
3h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
16h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
16h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
17h ago





