নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ব্যারিকেড টপকে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের জন্য আটক ককরোচ জনতা পার্টির (CJP) দুই শীর্ষ নেতৃত্ব আশুতোষ রাঙ্কা (Ashutosh Ranka) ও সৌরভ দাসকে (Saurav Das) গ্রেফতার দেখিয়ে আদালতে পেশ করার পর দু’জনকে ৫ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। তিহাড়ে (Tihar Jail) পাঠানো হয়েছে তাঁদের।
জ্ঞানেশ বিরোধী আন্দোলন ঘিরে অস্বস্তিতে থাকা কেন্দ্রীয় সরকার সম্প্রতি জানিয়েছে যন্তর মন্তরকে আর প্রতিবাদস্থল হিসেবে ব্যবহার করা যাবে না। কিন্তু সিজেপি (CJP) তা মানতে নারাজ। তারা স্পষ্ট জানিয়েছে সাধারণ মানুষের প্রতিবাদ করার অধিকার এভাবে কেড়ে নেওয়া যায় না। কারণ বহুদিন ধরেই যন্তর মন্তরে আন্দোলন প্রতিবাদ কর্মসূচি হয়ে আসছে। এরপরই মঙ্গলবার অজিঙ্ক-সৌরভ-আশুতোষরা জাতীয় পতাকা নিয়ে পৌঁছে যান যন্তর মন্তরে। 'ভারত মাতার জয়' স্লোগান দিতে থাকলে পুলিশ প্রাথমিকভাবে তাঁদের আটক করে। বুধবার সকালে তাঁদের গ্রেফতার দেখিয়ে আদালতে পেশ করা হয়। অজিঙ্ক শীন্ডেকে পিস বন্ডে সই করিয়ে রেহাই দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।















