পরপর দু’দিন বাজারের পতনে লগ্নিকারীদের মাথায় হাত পড়েছিল। তবে মঙ্গলে মঙ্গলময় বাজার। খুশি লগ্নিকারীরাও। তথ্যপ্রযুক্তি (IT) শেয়ারের দুর্দান্ত উত্থান এবং দীর্ঘমেয়াদি মূলধনী লাভ কর (LTCG) নিয়ে অর্থমন্ত্রীর ইতিবাচক মন্তব্যের জেরে আজ ভারতীয় শেয়ার বাজারে জোরালো প্রত্যাবর্তন দেখা গেছে। মঙ্গলবার বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বিএসই সেনসেক্স ১,১০৯.১০ পয়েন্ট বা ১.৫৪ শতাংশ লাফিয়ে ৭৩,০৩৩.৭৮ পয়েন্টে বন্ধ হয়েছে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) সূচক নিফটি ৫০ প্রায় ৩৫৮.৬০ পয়েন্ট (১.৬০%) বৃদ্ধি পেয়ে ২২,৭২১.৯৫ পয়েন্টে থিতু হয়েছে, যা বিনিয়োগকারীদের মনে নতুন করে আশার আলো সঞ্চার করেছে।

আরও পড়ুন: মহাসপ্তমীতে শাহর বঙ্গ সফর, একদিনে ঠাসা পুজো পরিক্রমার সূচি

বাজারের এই দুর্দান্ত ঊর্ধ্বমুখীর মূল কারণগুলি হল আইটি সেক্টরের ম্যাজিক, অর্থমন্ত্রীর মন্তব্য, টাকার দামে স্বস্তি ও অপরিশোধিত তেল। দ্বিতীয় ত্রৈমাসিকে (Q2) চমৎকার আর্থিক ফলাফলের জেরে এইচসিএল টেক (HCLTech) এবং টিসিএস (TCS)-এর মতো আইটি সেক্টরগুলির শেয়ার প্রায় ৫% থেকে ৮% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে নিফটি আইটি সূচক এক দিনেই ৫ শতাংশের বেশি লাফিয়ে বাজারের হাল ধরে। লং-টার্ম ক্যাপিটাল গেইনস (LTCG) ট্যাক্স এবং এসটিটি (STT) নিয়ে চলা আলোচনা প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান যে তিনি এ বিষয়ে মতামত গুরুত্ব দিয়ে শুনবেন। তাঁর এই ইতিবাচক ইঙ্গিত শেষ মুহূর্তের ট্রেডিংয়ে ব্লু-চিপ শেয়ারগুলিতে ব্যাপক কেনাকাটার জোয়ার আনে।

আরও পড়ুন: সরফরাজ-মুশিরদের সঙ্গে অনুশীলন, নেটে ব্যাটে হাতে ঝড় অনয়ার

অন্যদিকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) সঠিক পদক্ষেপের ফলে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার মূল্য ৪১ পয়সা বেড়ে ৯৫.৩৭ টাকায় এসে দাঁড়িয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কিছুটা কমে প্রতি ব্যারেলে প্রায় ১০৪.৬ ডলারে নেমে আসায় বাজার স্বস্তি পায়।

আরও পড়ুন: আমেরিকায় পা রাখতেই 'সন্ত্রাসী' তকমা ইউনুসকে! লজ্জায় ব্যস্ত হলেন মুখ লুকোতে

এদিনের এই অভাবনীয় উত্থানের ফলে শেয়ার বাজারে তালিকাভুক্ত সংস্থাগুলির সম্মিলিত বাজার মূলধন (Market Capitalisation) ৪.১২ লক্ষ কোটি টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশীয় শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মোট সম্পদ এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল। যার দরুন পুজোর আগে বিনিয়োগকারীদের মুখে দেখা গেল চওড়া হাসি।