লিঙ্গ পরিবর্তনের পর আবারও পেশাদার ক্রিকেটে আবারও ফিরছেন অনয়া বাঙ্গার। একটা সময় চুটিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতেন সঞ্জয় বাঙ্গারের সন্তান(Sanjay Bangar’s Daughter Anaya)। মুশির খান, যশস্বী জয়সওয়ালদের খেলেছেন, কিন্তু লিঙ্গ পরিবর্তনের পর ক্রিকেট থেকে দূরে সরিয়ে যান অনয়া। কারণ ভারতে লিঙ্গ পরিবর্তনের পর খেলার অনুমতি মেলে না। তবে দেশে নয় বিদেশের লিগে খেলতে পারেন অনয়া। কয়েক মাস পরে বিগ ব্যাস লিগে খেলবেন। তার আগে অনুশীলনেই ঝড়় তুললেন অনয়া।

মুম্বইয়ের ক্রস ময়দানে অনুশীলন করতে গিয়েছিলেন অনয়া। তখন সেখানে অনুশীলন করছিলেন ভারতীয় দলের ক্রিকেটার সরফরাজ খান ও তাঁর ভাই মুশির খান। এক সময়ে মুশিরের সঙ্গে খেলতেন ,  সতীর্থের  সঙ্গে হাত মেলান অনয়া। তার পর নিজের অনুশীলন শুরু করেন তিনি।  ছেলে ছেকে মেয়ে হয়েছেন।  কিন্তু পুরুষ বোলারদের বোলিংয়ের সামনে আক্রমণাত্বক  ব্যাটিং করেলেন। একে পর একে ছক্কা হাঁকালেন। 


মুম্বইয়ের বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলার পর লিঙ্গ পরিবর্তন করার সিদ্ধান্ত নেন অনয়া।   লিঙ্গ পরিবর্তনকারী খেলোয়াড়দের মহিলাদের ক্রিকেটে খেলার অনুমতি দেয় না আইসিসি। বিসিসিআইও এই নিয়ম মেনে চলে।  অস্ট্রেলিয়ায় সেই সমস্যা নেই। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ঘরোয়া ক্রিকেটে লিঙ্গ পরিবর্তনকারী এবং জেন্ডার-ডাইভার্স  ক্রিকেটারদের খেলার অনুমতি আছে। 

 অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে লিঙ্গ পরিবর্তনকারী খেলোয়াড়দের খেলতে বাধা নেই।  মহিলাদের বিগ ব্যাশ লিগ অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতায় নামার জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে অনয়াকে।অস্ট্রেলিয়ায় মহিলা ক্রিকেট খেলার ক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্দিষ্ট যোগ্যতার নিয়ম রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী লিঙ্গ পরিবর্তনকারী ক্রিকেটারদের টেস্টোস্টেরন লেভেল 10 nmol/L হতে হয়। অনয়ার দাবি, সেই কঠিন পরীক্ষা তিনি পেরিয়ে গিয়েছেন।   ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে বিগ ব্যাশ লিগে খেলার অনুমতি দিয়েছে।

সেই নিয়ম অনুযায়ী অনায়াকে নির্দিষ্ট সময় ধরে তাঁর টেস্টোস্টেরন মাত্রা নির্ধারিত সীমার মধ্যে থাকার প্রমাণ দিতে হবে। অনায়ার ক্ষেত্রে এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে ২০২৭ সালের মার্চ থেকে অস্ট্রেলিয়ার কোনও রাজ্য দলের হয়ে ক্রিকেট খেলার সুযোগ তৈরি হবে।  অনয়া আশাবাদী একদিন  বিসিসিআই তাঁকে খেলার অনুমতি দেবে।