দ্বিতীয় ম্যাচে হারের পর ইন্দোরের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। দ্বি্তীয় ম্যাচে তিন উইকেট নিয়ে দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বোলার অর্শদীপ সিং। কিন্তু এরপরও নিজের ভুলের জন্য ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন তিনি। কী ঘটেছে গোটা ঘটনাটি? তুলে ধরল প্রতিবেদনে
সোমবার ভারতের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে । সেই ভিডিওতে দেখা যায় ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছেন অর্শদীপ। ঘটনাটি ঘটেছে ম্যাচের ১৯ তম ওভারে। ব্যাটিং করার সময় কভারে শট মারেন অক্ষর কিন্তু কাছে ফিল্ডার ছিলে। ফলে রান নেওয়া নিয়ে দোলাচলে ছিলেন অক্ষর নিজে। কিন্তু অর্শদীপের জোড়াজড়িতে রান নেওয়া শুরু করেন। কিন্তু দেরি হওয়ায় অপর প্রান্তে পৌঁছানোর আগে আউট হয়ে যান এই আউটের জন্য অক্ষরের কাছে ক্ষমা চেয়ে নেন অর্শদীপ।বিসিসিআইয়ের প্রকাশিত একটি ভিডিয়োয় বলেছেন, “আমি অক্ষর ভাইয়ের কাছে ক্ষমা চাইছি। দুঃখিত অক্ষর ভাই। আমার জন্য তোমাকে রান আউট হতে হয়েছে।”
যদিও বল হাতে ৪৪ রানে তিন উইকেট নিয়ে দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন পাঞ্জাব তনয়। সাই হোপের গুরুত্বপূর্ণ উইকেট নেন।
ইন্দোরে ম্যাচ শেষে ওপেনিং নিয়ে কিছুটা অখুশি শ্রেয়স বলেন, খুব দ্রুত একটা শক্তিশালী ওপেনিং জুটি তৈরি করতে হবে। টিম ইন্ডিয়া ওপেনিংয়ে একাধিক বদল করলেও এখনও পাকাপাকি জুটি তৈরি করা যায়নি।
তৃতীয় টি২০ ম্যাচে জয়ের জন্য শ্রেয়স আলাদাভাবে কৃতিত্ব দেন শ্রেয়স। ভারত অধিনায়কের কথায়, ‘আমাদের বোলারদের পারফরম্যান্স খুবই ভালো ছিল। ম্যাচে নামার আগে বোলাররা জানত ঠিক কী বল করতে হবে। যখনই বোলিং করেছেন প্রতিটি বোলারা প্রত্যেকে সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য পুরোপুরি তৈরি ছিল। একজন অধিনায়কের এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকে না।’















