রাঁচিতে হারের পর ইন্দোরে ঘুড়ে দাঁড়িয়েছে ভারত। আপাতত সিরিজে ২-১ ফলে এগিয়ে ভারত। কিন্ত এগিয়ে থেকেও স্বস্তিতে নেই ভারতীয় শিবির। বিশেষ করে ভারতীয় ওপেনিং জুটি ক্লিক না চিন্তা বাড়িয়েছে ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। 

ইন্দোরে ম্যাচ শেষে ওপেনিং নিয়ে কিছুটা উষ্মাপ্রকাশ করেন শ্রেয়স বলেন, খুব দ্রুত একটা শক্তিশালী ওপেনিং জুটি তৈরি করতে হবে। টিম ইন্ডিয়া ওপেনিংয়ে একাধিক বদল করলেও এখনও পাকাপাকি জুটি তৈরি করা যায়নি।

তৃতীয় টি২০ ম্যাচে জয়ের জন্য শ্রেয়স আলাদাভাবে কৃতিত্ব দেন  শ্রেয়স।  ভারত অধিনায়কের কথায়, ‘আমাদের বোলারদের পারফরম্যান্স খুবই ভালো ছিল। ম্যাচে  নামার আগে বোলাররা  জানত ঠিক কী বল করতে হবে। যখনই বোলিং করেছেন প্রতিটি বোলারা প্রত্যেকে সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য পুরোপুরি তৈরি ছিল। একজন অধিনায়কের এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকে না।’

 পাঁচ ম্যাচের সিরিজে  আাপতত ২ -১ ফলে এগিয়ে আছে ভারত। আর একটি ম্যাচ জিতলেই  সিরিজ  জয় নিশ্চিত হবে। এই প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন,  “আত্মতুষ্টির কোনও জায়গা নেই। এই মাঠগুলোতে প্রচুর রান হয়। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। এই সময় উচিত রুটিন মেনে চলা। আক্রমণাত্মক মানসিকতা নিয়েই খেলতে হবে। তবে যেভাবে পরপর উইকেট হারিয়েছি, তা উদ্বেগের! রোজ রোজ তো আজ এক-দু’জন বাঁচাবে না। সবাইকে ভালো খেলতে হবে।”

অন্যদিকে হারের জন্য ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ  বোলিং ব্যর্থতাকে দায়ী করেছেন।  তিনি বলেন, “ টি২০ ক্রিকেটে ছোট ছোট ভুলই ম্যাচের ভাগ্য় পাল্টে  দেয়। আমরা আরও ভালো বোলিং করতে পারতাম। কয়েকটি বাউন্ডারি আটকানোও জরুরি ছিল। তবে অভিষেক-ঈশানের জুটিটা ছিল অত্যন্ত বিপজ্জনক। রস্টন চেজ উইকেট পাওয়ার পরে আমরা ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছি। সেই লড়াই প্রশংসনীয়।”