ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ে ফিরল ভারত। ইন্দোরে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৪ রানে জয়ী টিম ইন্ডিয়া।

টসে জিতে প্রথম ভারতকে ব্যাট করতে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। শুরুতে সঞ্জু স্যামসনের (৩) উইকেট খোয়ালেও অভিষেক এবং ঈশান কিষান ছিলেন তুরীয় মেজাজে। পাওয়ার প্লের ছ’ওভার ওঠে ৮৭ রান। দুই বাঁহাতি তারকার জুটিতে ওঠে ১১০ রান।১৮ বলে ৩৭ রান করে আউট হন ঈশান।

ইনদওরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩০ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে অর্ধশতরান এল তাঁর ব্যাট থেকে। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০০ রান করার রেকর্ড গড়েছেন অভিষেক। মাত্র ১০২৪ বলে ২০০০ রান করেছেন তিনি। এত দিন এই রেকর্ড ছিল সূর্যকুমার যাদবের। ১১৬৪ বলে ২০০০ রান করেছিলেন স্কাই। 

অধিনায়ক শ্রেয়স আইয়ার (১) ব্যর্থ। তিলক বর্মা ২৮, নমন ধীর ১০ রানে আউট হলেন। নীতীশ রেড্ডি থামলেন ২১ রানে। শেষের দিকে অক্ষর প্যাটেল ২০ রান করেন। ওভারে টিম ইন্ডিয়া থামল ২২৩ রানে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। 

হোপকে দ্বিতীয় ওভারে আউট করেন অর্শদীপ। ৫ রান করেন হোপ। 

কিন্তু মিডল ওভারের খেলা ধরেন

কামিল পুরান , রোভম্যান পাওয়েল। ক্যারিবিয়ানদের ইনিংসকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন। কিন্তু স্লগ ওভারে ভারতের বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে হার স্বীকার করতে হয় ক্যারিবিয়ানদের। ২০ ওভারে ৭ উইকেটে ২০৯ রানে শেষ হল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

অর্শদীপ৩, নমন ২, অক্ষর ও নীতীশ ১ উইকেট পান। এই ম্যাচ জিতে সিরিজে ২-১ ফলে এগিয়ে ভারত।