দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে জিতল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের ফল ১-১।
রাঁচিতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোপ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে ভারত।
ঈশান কিষানের সঙ্গে জুটি বেঁধে প্রায় ১০০ রানের ইনিংস খেলেন সঞ্জু। ২২ বলে ৪৩ রানের ইনিংস খেলে যান ঈশান। তাঁর ব্যাট থেকে আসে ৬টা চার ও ২টো ছক্কা।
ফের একবার সমালোচকদের জবাব দিলেন সঞ্জু।৪১ বলে ৮২ রান করে আউট হন। মারকুটে ইনিংসে ছিল ৪টি ছয়, ৯টি চার।
মাত্র ২১ বলে অর্ধশতরান পূর্ণ করেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরানের নজিরে কোহলিকে ছুঁয়ে ফেললেন।
শ্রেয়সের ১৮ বলে ৪০ রান করেন। তিলক করেন ১৮ বলে ৪৪ রান।
টি-টোয়েন্টি ক্রিকেটে ২৪৯ রানও নিরাপদ নয় সেটা একবার প্রমাণিত হল,সাই
হোপ মাত্র ৪৫ বলে ১০২ রান করেন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও ছ'টি ছয়। অন্য দিকে, রাদারফোর্ড ৩৭ বলে ৮৪ রান করেন। তাঁর ব্যাট থেকে আসে পাঁচটি চার ও আটটি ছয়।
দ্বিতীয় দ্রুততম ১০০ হোপের। ৪৫ বলে ১০২ রানে অপরাজিত ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। ইনিংসে রয়েছে ৯টি ছয়, ৬টি চার। শতরানের জন্য ৪ রান প্রয়োজন ছিল। জয়ের জন্য দরকার ছিল ৪ রান। ছক্কা হাঁকিয়ে শেষ করেন হোপ।
শেষ দিকে রোমারিও শেফার্ড ১৩ বলে অপরাজিত ৩৪ রান করে দলের জয় নিশ্চিত করেন।















