পাহাড় প্রমাণ চাপ নিয়ে আইএফএ শিল্ড ফাইনালে নামছে মোহনবাগান। ডুরান্ত ফাইনালে চার গোল হজমের রেশ এখনও রয়ে গিয়েছে, তার উপর ইস্টবেঙ্গলের দুরন্ত ফর্ম। সব মিলিয়ে অনেক দিন পর খাতায় কলমে খানিকটা পিছিয়ে থেকে ডার্বি খেলতে নামছে সবুজ মেরুন ব্রিগেড।
প্যানোসের (MBSG Head Coach Panagioris Dilmperis) উপর চাপ ক্রমশ বাড়ছে। কিন্ত সেই চাপ যাতে ফুটবলারদের উপর না পড়ে না সে বিষয়ে সতর্ক মোহনবাগান কোচ। জাতীয় দলের ফুটবলাররা বুধবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে সবাইকে প্রথম একাদশে রাখা যাবে না। প্যানোস বলেন, "জাতীয় দলে আমাদের দলের ফুটবলারের পারফরম্যান্স নিয়ে আমি গর্বিত। আমি আমার সহকারী গত কাল বিশ্লেষন করেছি আমাদের ফুটবলাররা জাতীয় দলে কতক্ষন খেলেছে কাকে কতক্ষণ খেলানো যাবে ।"
ডুরান্ড ফাইনাল মনে রাখতে চাইছেন না প্যানোস। তাঁর স্পষ্ট জবাব "এটা সম্পুর্ন অন্য ম্যাচ। এই ম্যাচের সঙ্গে আমাদের সমর্থকদের আবেগ জড়িয়ে আছে। আমরা আমাদের সেরাটা দেব।আমি ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে ভাবছি না আমাদের দল নিয়ে ভাবছি। আমি প্রথম ডার্বির আগে বলেছিলাম চাপ আমার উপর থাকলেও তাতে ফলাফলে কোনও পড়বে না।আমরা পরিস্থিতি অনুযায়ী খেলি । আমাদের দলে স্কোর করার মত ফুটবলার আছে। আগামীকালের ম্যাচের জন্য তৈরি। সেমিফাইনাল ম্যাচের পর আমি অনেক মিটিং করেছি কি ভুল হয়েছে।আশিসের চোটের পর অনেকটা পরিস্থিতি পাল্টে যায়। আগামীকালের ম্যাচের আগের প্রভাব পড়বে না।"
বিশাল কাইথের সৌজন্যে পেনাল্টিতে গেলে তাঁর দল কি এগিয়ে থাকবে? প্যানোস বলেন, "বিশাল নিশ্চয়ই হিরো কিন্তু আমাদের ট্রফি জিততে হবে।পেনাল্টি টাই ব্রেকার একটা প্রসেস এটা শুধু কিপারের উপর নির্ভর করে না আমরা তিনটে টাই বেকার জিতেছি কিন্তু স্কোরারদের কথাও বলতে হবে।।বিশাল দারুন গোলকিপার।। আমি জানি ইবি নর্থ ইস্টের বিরুদ্ধে কেমন খেলেছে।" প্রতিপক্ষ দলের ফুটবলারদের দুরন্ত ফর্ম নিয়ে প্রশ্ন করা হলে প্যানোস পাল্টা বলেন,"আমাদের দলের তিন ফুটবলারের (মনবীর, সাহাল, ছাঙতে) হ্যাটট্রিক করেছেন।"















