গত ৫ মাসে ২৪৫৪টি ধর্ষণ, ৬০০টি খুন, ১৩,১১৪টি খুনের চেষ্টা এবং ৩২,৩৪১টি গুরুতর আঘাতের (Assault causing grievous hurt) মামলা! রাজ্য পুলিশের State Crime Records Bureau (SCRB)-এর দেওয়া তথ্য ফাঁস করে তীব্র আক্রমণ করল মমতা তৃণমূল। রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা মমতা তৃণমূল নেতা সাকেত গোখলের (Sakel Ghokle) তথ্যের অধিকার আইনে (RTI) চাওয়া প্রশ্নের উত্তরে এই ভয়ঙ্কর পরিসংখ্যান উঠে এসেছে। এই তথ্যকে হাতিয়ার করে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে প্রবল আক্রমণ করেছে মমতা তৃণমূল। বুধবার, দলের বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বিধানসভা গেটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গত ৫ মাসে ২৪৫৪টি ধর্ষণ- রাজ্যের এই আইনশৃঙ্খলার পরিস্থিতে মা-বোনেদের নিরাপত্তা কোথায়? মমতা তৃণমূলের (Mamata TMC) হয়ে মামলা লড়া আইনজীবী অর্ক নাগ অভিযোগ করেন, অনেক সময়ই পুলিশ গুরুতব ধারায় মামলা রুজু করতে চাইছে না। সব অভিযোগ নথিভুক্ত হলে সংখ্যা আরও বাড়ত। রাজ্যে পুলিশরাজ, গুন্ডারাজ, হুমকি, ভয় দেখানোর রাজনীতি চলছে বলে তীব্র আক্রমণ করেন কুণাল। SCRB-র রিপোর্ট নিয়ে অবিলম্বে বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে আলোচনার দাবি জানান তৃণমূল বিধায়ক। একই সঙ্গে বিষয়টি নিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।
কী আছে SCRB-এর রিপোর্টে?
সাকেতের করা RTI-র প্রেক্ষিতে জানানো হয়েছে, মে থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রাজ্যে মোট ২,৪৫৪টি ধর্ষণ, ৬০০টি খুন, ১৩,১১৪টি খুনের চেষ্টা এবং ৩২,৩৪১টি গুরুতর আঘাতের মামলা নথিভুক্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। রাজ্য পুলিশের State Crime Records Bureau (SCRB)-এর দেওয়া তথ্যেই এই পরিসংখ্যান উঠে এসেছে।
SCRB তথ্য অনুযায়ী, মে থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত
ধর্ষণ: ২,৪৫৪টি মামলা
খুন: ৬০০টি মামলা
খুনের চেষ্টা: ১৩,১১৪টি মামলা
গুরুতর আঘাত: ৩২,৩৪১টি মামলা
২০২৬ সালের মে মাসে রাজ্যে নতুন বিজেপি (BJP) সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক মাসে পশ্চিমবঙ্গে নথিভুক্ত গুরুতর অপরাধের সংখ্যা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মাসভিত্তিক পরিসংখ্যানেও গুরুতর অপরাধের উল্লেখযোগ্য সংখ্যা দেখা যাচ্ছে। মে মাসে ১২৫টি খুন, ২,৯৪৭টি খুনের চেষ্টা এবং ৭,৭৯৪টি গুরুতর আঘাতের মামলা নথিভুক্ত হয় বলে দেওয়া হয়েছে। জুনে খুনের সংখ্যা ১৩৪, খুনের চেষ্টা ২,৫৬২ এবং গুরুতর আঘাতের মামলা ৬,১৯১টি। জুলাইয়ে ১৩৩টি খুন এবং ৩,০৯৬টি খুনের চেষ্টা নথিভুক্ত হয়েছে। আগস্টে খুনের সংখ্যা ছিল ১১১ এবং খুনের চেষ্টা ২,৪৯৮টি। সেপ্টেম্বরের ২৪ তারিখ পর্যন্ত ৯৭টি খুন এবং ২,০১১টি খুনের চেষ্টার মামলা নথিভুক্ত হয়েছে বলে RTI-র তথ্য থেকে জানা যাচ্ছে।


আর খুনের চেষ্টার ছবিও যথেষ্ট উদ্বেগজনক। মে মাসে ২,৯৪৭টি, জুনে ২,৫৬২টি, জুলাইয়ে ৩,০৯৬টি, আগস্টে ২,৪৯৮টি এবং সেপ্টেম্বরের ২৪ তারিখ পর্যন্ত ২,০১১টি মামলা নথিভুক্ত হয়েছে বলে RTI-র জবাব থেকে জানা যাচ্ছে।
সবচেয়ে বড় সংখ্যা দেখা যাচ্ছে Assault Causing Grievous Hurt বা গুরুতর আঘাতের ক্ষেত্রে। মে থেকে সেপ্টেম্বরের ২৪ তারিখ পর্যন্ত এই ধরনের ৩২,৩৪১টি মামলা নথিভুক্ত হয়েছে বলে RTI-র তথ্য।
প্রশ্ন উঠছে, সরকার বদলের পর বাংলার আইনশৃঙ্খলা নিয়ে যে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন কোথায়? বিরোধীদের প্রশ্ন, “পরিবর্তনের সরকার কোথায়? আইনশৃঙ্খলার পরিবর্তন কোথায়?” কুণালের প্রশ্ন, ধর্ষণের এই পরিসংখ্যান যদি তৃণমূল আমলে দেখা যেত, তখন বিরোধীদলে থাকা বর্তমান শাসকদল কী বলতেন! তীব্র কটাক্ষ করে তৃণমূল বিধায়ক বলেন, ধর্ষণের এই পরিসংখ্যান নিয়ে একটা মোমবাতি মিছিল হবে না! রাজ্যে মা-বোনেদের নিরাপত্তা কোথায়- প্রশ্ন তোলেন বেলেঘাটার বিধায়ক। এই রিপোর্টে নিয়ে বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে অবিলম্বে আলোচনা করার দাবি জানান তিনি। এই রিপোর্ট নিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবিও করেন কুণাল।
আরও পড়ুন: জামিন পেয়েও ৬০ দিন জেলে! রাজ্যকে ৫.৩৬ লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ হাই কোর্টের
আইনজীবী অর্ক নাগ (Arko Nag) অভিযোগ করেন, পুলিশ সব অভিযোগে যথাযথা ধারায় মামলা দায়ের করছে না। করতে এই পরিসংখ্যান আরও বেশি হত বলে মত তাঁর। এই প্রসঙ্গে কুণাল ঘোষের উপর সম্প্রতি পরপর দুদিন প্রাণঘাতী হামলার বিষয়টি উল্লেখ করেন অর্ক। বলেন, এখনও বেলেঘাটার ঘটনায় কোনও গ্রেফতার হয়নি।
একই সঙ্গে রাজ্যে এখনও দুর্গাপুজোর কোনও আবহ নেই বলেও মন্তব্য করেন অর্ক। তাঁর কথায় এই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আনন্দময় অনুভূতি হচ্ছে না। এই সঙ্গে রাজ্যের এই আইনশৃঙ্খলায় পরিস্থিতিতে কীভাবে বিনিয়োগ আসবে- তা নিয়েও প্রশ্ন তোলেন অর্ক।















