PSC ক্লার্কশিপ ২০২৪-এর সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ৬ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) বিজ্ঞপ্তি নম্বর ১২/২০২৪-এর মাধ্যমে এই নিয়োগের ঘোষণা করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পরীক্ষায় আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৪৫ বছর করা হয়েছে।
আরও পড়ুন: তামা নাকি স্টিল? জলের বোতল কেনার আগে সাবধান!
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য পুজো শুরুর আগেই বিরাট সুখবর। অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) ক্লার্কশিপ ২০২৪ পরীক্ষার সম্পূর্ণ বিজ্ঞপ্তি। ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার থেকেই এই পরীক্ষার জন্য অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপ শুরু হয়ে গেছে। সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট এবং বিভিন্ন জেলা অফিসে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (LDA) বা লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) পদে এই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) বিজ্ঞপ্তি নম্বর ১২/২০২৪-এর মাধ্যমে এই নিয়োগের ঘোষণা করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পরীক্ষায় আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৪৫ বছর করা হয়েছে।
আরও পড়ুন: নারীদেরকে হুমকি পোস্ট! কীর্তিফাঁস ফ্লাইদুবাই ‘কুখ্যাত’ কো-পাইলটের
সবচেয়ে বড় চমক রয়েছে বয়সের যোগ্যতায়। সাধারণত সরকারি চাকরিতে বয়সের যে ঊর্ধ্বসীমা থাকে, এই পরীক্ষার ক্ষেত্রে তা অনেকটাই শিথিল করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ০১/০১/২০২৪ তারিখের হিসেবে যাদের বয়স ৪৫ বছর, তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। ফলে বহু বছর ধরে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা বয়স পেরিয়ে যাওয়ার আশঙ্কায় ছিলেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ।
আবেদনের সময়সীমা ও গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
আবেদন শুরুর তারিখ: ৬ অক্টোবর, ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬ (বিকেল ৩টে ৩০ মিনিট পর্যন্ত)।
আবেদনপত্র সংশোধনের (Edit Window) সময়সীমা: ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর, ২০২৬ পর্যন্ত।
আরও পড়ুন: রিসর্ট-রাজনীতি শেষে হাত ফস্কে মালদহে ফুটল পদ্ম! ধাক্কা খেল কংগ্রেস
পরীক্ষার সম্ভাব্য সময়: চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ পার্ট-১ পরীক্ষা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।
আবেদনের অন্যান্য প্রয়োজনীয় শর্ত ও যোগ্যতা:
১. শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. কম্পিউটার জ্ঞান: প্রার্থীদের কম্পিউটারের প্রাথমিক জ্ঞান (Elementary Knowledge) থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজি বা বাংলায় টাইপ করার দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন: ১৬৭ কোটি খরচ করে মহালয়ার অনুষ্ঠান! সরকারকে নিশানা শোভনদেব-কুণালের
পরীক্ষার ধাপ ও সিলেবাস:
ক্লার্কশিপ নিয়োগ প্রক্রিয়াটি মূলত তিনটি ধাপে সম্পন্ন হবে:
পার্ট-১ পরীক্ষা (Objective Type): এটি ১০০ নম্বরের MCQ ভিত্তিক পরীক্ষা হবে। এর মধ্যে থাকবে ইংরেজি (৩০ নম্বর), জেনারেল স্টাডিজ (৪০ নম্বর) এবং অ্যারিথমেটিক বা পাটিগণিত (৩০ নম্বর)। পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা ৩০ মিনিট।
পার্ট-২ পরীক্ষা (Conventional Written): পার্ট-১ পরীক্ষায় উত্তীর্ণরা এই লিখিত পরীক্ষা দিতে পারবেন। এখানে গ্রুপ-এ তে থাকবে ইংরেজি এবং গ্রুপ-বি তে থাকবে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি ভাষা (প্রতিটি গ্রুপে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বর)।
টাইপিং টেস্ট: পার্ট-১ ও পার্ট-২ পরীক্ষার নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের কম্পিউটারে টাইপিং দক্ষতা যাচাই করা হবে।















