মহালয়ার ইডেন বর্ণাঢ্য অনুষ্ঠান করবে রাজ্যের নব নির্বাচিত বিজেপি সরকার (BJP Goverment)। মোট খরচ ১৬৭ কোটি টাকা। এই নিয়ে বর্তমান সরকারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandev Chatterjee)। এই জাঁকজমকের সঙ্গে মহালয়ার সম্পর্ক কী? প্রশ্ন তুলেন তৃণমূল (TMC) বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষও (Kunal Ghosh)।  

বর্ষীয়ান তৃণমূল নেতা তথা পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে দুর্গাপুজোর (Durga Puja) বিসর্জনের কার্নিভালে মোট প্রায় ৫০ কোটি টাকা খরচ হত। তখন কত সমালোচনা হয়েছে। আজ ১৬৭ কোটি টাকা খরচ হচ্ছে মহালয়ার (Mahalaya) অনুষ্ঠানের জন্য। কার টাকায়? বিভিন্ন প্রকল্প মানুষ পাচ্ছে না। এত আন্দোলন, বিক্ষোভ হচ্ছে। আর এদিকে ১৬৭ টাকা খরচ করে মহালয়া হচ্ছে। ওটা তর্পণের দিন। ওইদিন আনন্দের অনুষ্ঠান করবে কেন? ওইদিন আনন্দ করবে কেন? কোনও জ্ঞান নেই। ধর্ম ধর্ম বলে গেরুয়া পোশাক পরলেই ধর্ম হয় না।
আরও পড়ুন: বাংলায় কীভাবে 'ভোট চুরি' প্রমাণ মিলল ভিডিওতে! বিজেপিকে আক্রমণ অভিষেকের

মহালয়া ঘিরে বিজেপির উৎসবকে কটাক্ষ করে বিধায়ক কুণাল ঘোষ বলেন, কার্নিভাল বিশ্বের দরবারে তুলে ধরা হয়েছিল। সেখানে বৈচিত্র্যপূর্ণ প্রতিমার সারি থাকত। মহালয়ায় তো পুজোই শুরু হবে না। মহালয়া বলতে আমাদের কাছে শ্রেষ্ঠ অনুষ্ঠান, এটা বিজেপির অন্তরাত্মা স্পর্শ করবে না, সেটা হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী প্রচারিত হয়। এরপর মহালয়ার আর কোনও অনুষ্ঠান দরকার নেই। গানবাজনা, জলসা করে সাংস্কৃতিক অনুষ্ঠান বিজয়া সম্মিলনীতে হয়। কার্নিভালে কত বিদেশি দর্শক আসতেন। 

শোভনদেবকে সমর্থন করে কুণাল বলেন, এত টাকা খরচ করে মহালয়ার অনুষ্ঠান করার কী আছে। সরকারের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে কার্নিভালে ফিরে যাওয়া- যেখানে এত সুন্দর মাতৃপ্রতিমা শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় আর তা সবাই অবাক হয়ে দেখে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসুন বা না আসুন আমরা একই কথা বলতাম। বাংলার পুজোকে কীভাবে প্রচার করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়ে গিয়েছেন- মত কুণালদের।