“সিপিআইএম দ্বিধাবিভক্ত। নেতৃত্ব দেওয়ার মতো লোক নেই“। নিজের স্যোশাল মিডিয়া পেজে অভিযোগ ডা নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের (Dr Narayan Banerjee)। বিজেপি (BJP) উদার- দরাজ সার্টিফিকেট একদা বাম ঘনিষ্ট ডাক্তারের।  

বিধানসভা নির্বাচনের পর দল, বদল, শিবির বদল, সমর্থক বদলের অনেক উদাহরণ দেখেছে বাংলা। আর জি কর আন্দোলনের সময়ে অভয়া মঞ্চে নিয়ম করে উপস্থিত হতেন নারায়ণ বন্দ্যোপাধ্যায়। দেখা যেত বামেদের মঞ্চেও। বিধানসভা নির্বাচনের আগেই অবশ্য ১৪ মার্চ মোদির সভায় হাজির হন নারায়ণ। গুজব ছড়ায় বিজেপিতে যোগ দিয়ে বিধানসভায় প্রার্থী হবেন তিনি। কিন্তু সেটা হয়নি। তবে, মোদি গুণগান তিনি চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে নিশানা করছেন বামেদের।  

স্যোশাল মিডিয়ায় (Social Media) ভিডিও পোস্ট করে ডা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “ভারতীয় কমিউনিস্ট পার্টিতে (CPIM) নেতৃত্ব দেওয়ার মতো লোক নেই। আমি আমার ভিডিও-তে যে ধরনের কথা বলি, তা দেখে তাঁরা আমায় লুফে নেয়। কিন্তু যখন নির্বাচন সামনে এলো, তখন দেখলাম সিপিআইএম দ্বিধাবিভক্ত। নেতৃত্ব দেওয়ার মতো লোক নেই। মমতাকে সরাতে গেল বিজেপি ছাড়া গতি নেই।“

নিজের অবস্থান স্পষ্ট করে নারায়ণ জানান, “বিজেপিকে সমর্থন করেছি, এখনও করছি তবে দলে যোগ দিইনি। নিজেকে ভারতীয় হিসেবে গর্ব বোধ করি। ভারত অনেক উদার। আমি ইউরোপের অনেক জায়গায় গিয়েছি। দমবন্ধ লাগে। মোদির মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছে বলে ভারতে অনেক গিয়েছে।“ 

এর পরেই বামদের বলা ভালো সরাসরি সিপিএমকে তীব্র আক্রমম করেন নারায়ণ। বলেন, “সিপিএমের কেউ কেউ যে এতো ছোট মনের আমার জানা ছিল না। কমিউনিস্ট পার্টির মতো নিচ মনের দল আর একটিও নেই। বিজেপি হল উদার।“