উৎসবের মরশুমেই রেপো রেট (Repo Rate) বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫.৫ শতাংশে পৌঁছে গিয়েছে। তিন দিনের এমপিসির বৈঠকের পর বুধবার রেপো রেট বৃদ্ধির ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর সঞ্জয় মালহোত্রা (RBI Governor Sanjay Malhotra)। এর জেরে মহার্ঘ্য হতে চলেছে গৃহঋণের ইএমআই (EMI), গাড়ি কিনতে নেওয়া ঋণের উপর-সহ আরও বেশ কিছু জিনিসের উপর রেপো রেট বাড়ার প্রভাব পড়তে পারে। 

আরও পড়ুন: এখনও অবস্থান জানাতে পারছেন না দলবদলুরা! ফের সময় চেয়ে চিঠি যাচ্ছে স্পিকার বিড়লার কাছে

ধরে নেওয়া যাক, কোনও ব্যক্তি ৩০ বছরের মেয়াদে ৫০ লক্ষ টাকা গৃহঋণ নিয়েছেন। বছরে ৭.৭৫ শতাংশ হারে সুদ দিতে হচ্ছে তাঁকে। এই হিসাবে তাঁর মাসিক কিস্তির পরিমাণ ৩৫,৮২১ টাকা। এখন রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি পাওয়ায় ওই সুদের হার বেড়ে দাঁড়াবে আট শতাংশ। ফলে প্রতি মাসে ৩৬,৬৮৮ টাকা করে দিতে হবে তাঁকে। অর্থাৎ মাসে ৮৬৭ টাকা বেশি খরচ হবে ওই গ্রাহকের।

আরবিআই গভর্নর (RBI Governor) বলেন, "বিশ্বে মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ব্যবসা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সব মিলিয়ে বিশ্বে পরিস্থিতি বেশ জটিল। পাশাপাশি ইরান যুদ্ধের ফলে ধাক্কা খেয়েছে পণ্য পরিবহণে। এই পরিস্থিতিতে আমরা রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।" ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার রেপো রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)।

রিজার্ভ ব্যাঙ্কের থেকে নির্দিষ্ট সুদের হারে সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি যে ঋণ নেয় অর্থনীতির ভাষায় একেই বলে রেপো রেট। এর সঙ্গে সম্পৃক্ত থাকে পরিবর্তনযোগ্য সুদের হারে নেওয়া আমজনতার যাবতীয় ঋণ। এর জেরে রেপো রেট বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বাড়ে ঋণের ইএমআই বা মাসিক কিস্তি। 

আরও পড়ুন: প্রশাসক মোদির ২৫ বছরের কর্মজীবনের উদযাপনে কলকাতায় 'সেবা জ্যোতি যাত্রা'র সূচনা মুখ্যমন্ত্রীর

বিশেষ করে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগকারীরা এই সিদ্ধান্তের ফলে বেশি সুদ পাবেন কি না, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে রেপো রেট বৃদ্ধির প্রভাব পুরনো Fixed Diposit-এ সরাসরি পড়বে না। কারণ, কোনও FD একবার নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট মেয়াদের জন্য বুক হয়ে গেলে সাধারণত সেই সুদের হার পুরো মেয়াদেই অপরিবর্তিত থাকে।