জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবি তুলে প্রতিবাদ কর্মসূচিতে আশুতোষ কলেজে (Asutosh College) পড়ুয়ারা (Student)। সেই কর্মসূচিকে ঘিরেই তৈরি হয় উত্তেজনা। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের কর্মসূচিতে বাধা দেয় এবিভিপি। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লেখা পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। আর তা নিয়েই দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা বলে সূত্রের খবর।
এদিন জাতীয় পতাকা হাতে নিয়ে কলেজের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাঁদের হাতে ছিল জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে লেখা পোস্টারও। বিক্ষোভকারীদের অভিযোগ, SIR-এর জেরে বহু প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর ফলে তাঁদের গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইজন্য প্রতিবাদে নেমেছেন।
আরও পড়ুন: প্রচারই সার! রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত, তিনদিনের ব্যবধানে জোড়া প্রাণহানি
এক বিক্ষোভকারী পড়ুয়ার বক্তব্য, ‘‘আমরা কোনও পতাকা ছাড়াই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রতিবাদ করছি। আমরা আশুতোষ কলেজের পড়ুয়া হিসেবে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে যোগ দিয়েছি। কাউকে আঘাত করা বা কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে না। আমাদের একটাই দাবি—জ্ঞানেশ কুমারের পদত্যাগ। SIR-এর কারণে অনেক প্রকৃত ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে তাঁরা তাঁদের গণতান্ত্রিক অধিকার হারিয়েছেন বলেই মনে করছেন বিক্ষোভকারীরা। সেই কারণেই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তোলা হয়েছে।”
তবে পড়ুয়াদের এই কর্মসূচিকে কেন্দ্র করে পরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের কর্মসূচিতে বাধা দেয় এবিভিপি। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লেখা পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পড়ুয়াদের দাবি, তাঁদের প্রতিবাদ সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। কোনও রাজনৈতিক দলের পতাকা ছাড়াই গণতান্ত্রিক অধিকার এবং ভোটার তালিকা নিয়ে নিজেদের বক্তব্য জানাতেই তাঁরা পথে নেমেছেন। অন্যদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় কলেজ চত্বরে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।















